Saturday, May 16, 2026

ফের সালিশি বসিয়ে গণপিটুনি! এবার কোথায়?

Date:

Share post:

সম্প্রতি, রাজ্যজুড়ে বেশ কিছু গণপিটুনির (Lynching) ঘটনা সামনে এসেছে। আইন হাতে তুলে নিচ্ছে একশ্রেণীর লোক। মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নিয়েছে। কিন্তু তাতেও হুঁশ ফেরেনি! ফের সালিশি বসিয়ে মারধর করার অভিযোগ উঠল। এবার ঘটনা মালদার হরিশচন্দ্রপুরের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পরিযায়ী শ্রমিক চার ভাইকে বেধড়ক মারধর (Lynching) করার অভিযোগ উঠেছে শ্রমিক সরবরহাকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে। ছুরি, হাঁসুয়া, লোহার রড নিয়ে সালিশি সভাতেই হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের মালিওর-১ গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়।

আহত চার ভাইকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ জনের নামে পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। অভিযুক্তদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ।

আরও পড়ুন: একুশে জুলাই কর্মসূচি তৃণমূলের, কিন্তু ঘুম ছুটেছে বিজেপির! কেন জানেন?

 

Related articles

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...