Tuesday, March 3, 2026

শ্লীলতাহানিতে অভিযুক্ত রাজ্যপাল: রাজভবনের বিরুদ্ধে তদন্তের পথে সুপ্রিম কোর্ট!

Date:

Share post:

চেষ্টা করেও শেষরক্ষা হল না। রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিল ৩৬১ ধারাকে শিখণ্ডি করে রাজ্যপাল যৌন হেনস্থার মতো অভিযোগের থেকে পার পেতে পারেন না। তাঁর রক্ষাকবচের এক্তিয়ার আদতে কতটা তা খতিয়ে দেখতে এবার রাজ্যের কাছে নোটিশ জারি করল সর্বোচ্চ আদালত। সেই সঙ্গে কেন্দ্র সরকারকেও এই মামলায় পার্টি করার নির্দেশ জারি করা হল। আদালতের পর্যবেক্ষণ প্রমাণ করল শ্লীলতাহানিতে অভিযুক্তের পদ বা ক্ষমতা যাই হোক, তা মুছে ফেলা যায় না, জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু।

রাজভবনের মহিলা অস্থায়ী কর্মী রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলার পরে রাজ্য পুলিশ বারবার তদন্ত প্রক্রিয়া শুরু করার চেষ্টা করেছে। সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালকে জিজ্ঞাসাবাদ করা না গেলেও রাজভবনের কর্মীদের জিজ্ঞাসাবাদ করার জন্যও প্রচেষ্টা চালানো হয়। কর্মীরা বা রাজভবন কোনওভাবে রাজ্য পুলিশকে সহযোগিতা করেনি। পাল্টা রাজভবন ১ জুলাই নোটিশ জারি করে রাজ্য পুলিশের রাজভবনে ঢোকা বন্ধ করে দেয়। পাল্টা অভিযোগ করা হয় রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে অভিযোগ তোলা হচ্ছে। রাজভবনের মানহানির চেষ্টা করা হচ্ছে।

অভিযোগকারী সুপ্রিম কোর্টে আবেদন করেন সংবিধানের ৩৬১ ধারা অনুযায়ী রাজ্যপালের রক্ষাকবচের এক্তিয়ার কতটা যে তাঁর জন্য রাজ্যের পুলিশ রাজ্যপালকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন না। সেই সঙ্গে প্রশ্ন তোলা হয় এই সংক্রান্ত নির্দেশিকার জন্য রাজ্যপালের দফতরকে জিজ্ঞাসাবাদ করতে কতটা বাধা রয়েছে। সরাসরি সুপ্রিম কোর্টে এই মামলা ওঠার পরই রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে খোদ প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, এই প্রশ্নের উত্তর খোঁচা শুরু করে সর্বোচ্চ আদালত।

এই মামলায় কেন্দ্রের অ্যাটর্নি জেনারেলকে সাহায্যের নির্দেশ দেন প্রধানবিচারপতি ডিওয়াই চন্দ্রচূঁড়। রাজ্যপাল সংবিধানের দ্বারা কতটা রক্ষাকবচ পান, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আবেদনকারী, আদালতে পর্যবেক্ষণ প্রধান বিচারপতির। এরপরই রাজ্যের পক্ষ থেকে বক্তব্য় পেশের জন্য নোটিশ জারি করা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু জানান, অভিযোগকারিনীর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রাজভবনের দাবি, যে এই ঘটনা রাজনৈতিকভাবে প্রভাবিত বা রাজ্যপালকে কালিমালিপ্ত করার জন্য, তাকে নাকচ করে দিচ্ছে। শ্লীলতাহানির ঘটনায় চাদরের তলায় লুকানো যাবে না, সে অভিযুক্তের পদ বা ক্ষমতা যা-ই হোক এবং মাননীয় সুপ্রিম কোর্ট তাতে রেখা টানবেনই।

spot_img

Related articles

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...

ভোটার তালিকা জট: দায় ঝাড়ছে কমিশন, পাল্টা সরব ডব্লিউবিসিএস আধিকারিকরা 

ভোটার তালিকায় ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন নামগুলি ঘিরে দানা বাধা বিতর্কে এবার সরাসরি সংঘাতের আবহে মুখ খুলল ডব্লিউবিসিএস...