Wednesday, June 24, 2026

বাংলাদেশে কোটা বদলের জের: সংঘর্ষে মৃত্যু বেড়ে ৩২

Date:

Share post:

কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণ রাখা যাবে না—এই দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলিগ-যুবলিগের সংঘর্ষ অব্যাহত। পরিস্থিতি সামাল দিতে বুধবার রাত থেকেই নামানো হয়েছে সেনা। ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে নিরাপত্তা বাহিনীর ও আওয়ামি লিগ কর্মীদের সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। রাত পর্যন্ত বিক্ষোভের জেরে প্রাণ হারিয়েছেন ৩২ জন।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমেছে। বাংলাদেশের রাস্তায় এখন বিক্ষোভ-স্লোগানের সুর। সঙ্ঘর্ষের আঁচের জেরে গোটা দেশের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে বৃহস্পতিবার রাতেই জানা গিয়েছিল, আহতের সংখ্যা কয়েকশো থেকে ছাড়িয়ে অন্তত আড়াই হাজারে দাঁড়িয়েছে।

সে দেশের আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে আলোচনার দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনকারীরা যখন চাইবেন, তখনই সরকার আলোচনায় বসবে বলে জানানো হয়েছে। যদিও সরকারের দেওয়া আলোচনা প্রস্তাব খারিজ করেছেন বিক্ষোভকারীরা।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...