Friday, May 15, 2026

বাগানে যোগ দিলেন গ্রেগ স্টুয়ার্ট , নিজের সেরা পারফরম্যান্স দিতে মরিয়া স্কটিশ ফুটবলার

Date:

Share post:

মরশুম শুরুর আগে দলকে আরও শক্তিশালী করল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানে সই করলেন স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। আইএসএলের পরিচিত মুখ স্টুয়ার্ট।পেয়েছেন সাফল্যও। বাগানের নতুন কোচ মোলিনার পছন্দ স্টুয়ার্টকে। মোহনবাগানে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন স্কটিশ ফুটবলার। মোহনবাগান একজন অ্যাটাকিং মিডিও কাম স্ট্রাইকারের খোঁজে ছিল। গ্রেগ স্টুয়ার্ট সেই জায়গা পূরণ করবেন বলে মনে করছে টিম ম্যানেজমেন্ট।

মোহনবাগানে যোগ দিয়ে স্টুয়ার্ট বলেন, “আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় খেলব। এবার তা পূরণ হতে চলেছে। ভারতের সব ফুটবল স্টেডিয়াম এবং পরিবেশ আমার চেনা। আমি ব্যক্তিগত সাফল্যও পেয়েছি। চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও আছে। কিন্তু মোহনবাগানের মতো ঐতিহ্যশালী এবং দেশের সেরা ক্লাবের জার্সিতে মাঠে নামার রোমাঞ্চই আলাদা হতে চলেছে। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আমাকে সেই সুযোগ দেওয়ায় তাদের কাছে আমি কৃতজ্ঞ।“

এর আগে গ্রেগ স্টুয়ার্ট মুম্বই সিটি এবং জামশেদপুরের জার্সিতে খেলেছেন। স্টুয়ার্ট ভারতের দুটি ক্লাবের হয়ে দু’বার আইএসএল লিগ-শিল্ড জিতেছেন। জামশেদপুরের হয়ে ১১টি এবং মুম্বইয়ের হয়ে ১০টি গোল করেছিলেন স্টুয়ার্ট। আইএসএলে সোনার বলও জিতেছিলেন তিনি। এবার বাগান শিবিরে নিজের একশো শতাংশ দিতে চান গ্রেগ স্টুয়ার্ট। ২৮ জুলাই শহরে চলে আসবেন নতুন বাগান কোচ জোসে মোলিনা। ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

আরও পড়ুন- চার বছরের চুক্তিতে লাল-হলুদে জিকসন সিং


Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...