Thursday, May 14, 2026

টলিপাড়ায় বিগ ফ্রাইডে চমক, কৌশানীর ‘বহুরূপী’ লুকে ঘায়েল স্যোশাল মিডিয়া

Date:

Share post:

বিনোদন জগতের অন্যতম বড় আকর্ষণ মানেই পুজো রিলিজ। এবারের দেবীপক্ষে রেকর্ড গড়তে তৈরি টলিপাড়ার গেম চেঞ্জার পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Nandita Roy- Shiboprasad Mukherjee)। শুক্রের সকালেই ছকভাঙা লুকে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়ের (Koushani Mukherjee) ছবি শেয়ার হতেই সেই ইঙ্গিত মিলেছে। খোপায় সাজানো বনপলাশ, কপালে চন্দন আর নাকে নোলক নিয়ে ‘ঝিমলি’র ভূমিকায় নজর কাড়তে চলেছেন নায়িকা। এককথায় কৌশানীর ‘বহুরূপী’ (Bohurupi) লুকে ফিদা সোশ্যাল মিডিয়া!

বাংলা সিনেমার অভিনেতা- অভিনেত্রীরা এখন গ্ল্যামারের থেকে বেশি নিজেদের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। সেই তালিকায় নাম লিখিয়েছেন বনি সেনগুপ্তর গার্লফ্রেন্ডও। রাজ চক্রবর্তী পরিচালিত ‘আবার প্রলয়’ সিরিজে মোহিনী মায়ের চরিত্রে ক্যারাটের মারপ্যাঁচ থেকে শুরু করে বডি ল্যাঙ্গুয়েজে নজর কেড়েছিলেন কৌশানী। এবার তাঁর নতুন অবতারও যে ভিন্নধর্মী তা উইন্ডোজ প্রযোজনা সংস্থার পোস্টারে বেশ স্পষ্ট। এই সিনেমার অন্য দুই অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং ঋতাভরী চক্রবর্তীর ছবি আগেই প্রকাশ্যে এসেছে। ‘বহুরূপী’ নিয়ে আগ্রহ বাড়ছে সিনেপ্রেমীদের।


Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...