Thursday, May 14, 2026

নবান্নের নজরে হস্তশিল্পের বিপণন, ১০ জেলায় শপিংমল তৈরির উদ্যোগ

Date:

Share post:

স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়নে এবার বড় পদক্ষেপের পথে রাজ্য সরকার (Government of West Bengal)। হস্তশিল্প থেকে শুরু করে খাবারজাত আচার-পাঁপড়-মোরব্বা-সহ বাংলার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পজাত সামগ্রীর বাজার তৈরি করে দিতে জেলায় জেলায় মল তৈরির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেইমতো ১০ জেলায় জমি চিহ্নিত করার নির্দেশ দিল নবান্ন। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান,শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহরমপুর, দিঘা, মেদিনীপুর, মালদা, চন্দননগরের জেলাশাসকদের এই সংক্রান্ত রিপোর্ট দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা (BP Gopalika)।

বাংলার নিজস্ব ক্ষুদ্র ও কুটির শিল্পকে পর্যটকদের সামনে ‘শো-কেস’ করতে কলকাতার ঢাকুরিয়ার কাছে দক্ষিণাপনের পাশে বাংলার স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু হয়েছে নিজস্ব মল। জেলাতেও এই একই ভাবনা বাস্তবায়িত করতে এবার উঠেপড়ে লেগেছে নবান্ন। এজন্য আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত দুবাইয়ের মতো রাজ্যে বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টার শো-কেস ওয়েস্ট বেঙ্গল হচ্ছে। আলিপুর জেল মিউজিয়ামের পাশে হিডকো একটি মল তৈরি করেছে। পুরোটাই বাংলার হস্তশিল্প ও তাঁত এবং চর্মজাত শিল্পকে নিয়ে। রাজ্যে এই মুহূর্তে গ্রামাঞ্চলে ১২ লক্ষ ৫ হাজার ৯৪৬ টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে যাদের সদস্য সংখ্যা ১ কোটি ২২ লক্ষের বেশি। সূত্রের খবর পুজোর আগেই মল তৈরির কাজ শুরু করতে চায় রাজ্য।


Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...