Saturday, June 20, 2026

পূরণ হবে প্রধান শিক্ষকদের শূন্যপদ, পদক্ষেপ শিক্ষা দফতরের

Date:

Share post:

লোকসভা নির্বাচন শেষ হলেই রাজ্যের প্রধান শিক্ষকদের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে বলেই জানানো হয়েছিল রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে। ২০১৮ সালের রাজ্য বিধানসভার সুপারিশ মেনে প্রধান শিক্ষক নিয়োগের যে নতুন বিধি তৈরির পরিকল্পনা করা হয়েছিল তা মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হল নবান্নে।

রাজ্য়ের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলির প্রায় পাঁচ হাজার প্রধান শিক্ষক শিক্ষিকার পদ খালি। বিধানসভার সুপারিশ মেনে এই শূন্যপদে পরীক্ষা এসএসসি-র মাধ্যমে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার প্রস্তুতি নিয়েছে শিক্ষা দফতর। সংরক্ষণের ভিত্তিতে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ওএমআর শিটেই এই পরীক্ষা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মরত শিক্ষকদের অ্যাকাডেমিক স্কোর, শিক্ষক পদে কাজের অভিজ্ঞতার হিসেব ও ইন্টারভিউয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হবে নতুন নিয়মে, প্রস্তাব স্কুল শিক্ষা দফতরের।

নতুন নিয়ম কী হবে তার সম্পূর্ণ প্রস্তাব নবান্নে মুখ্যমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়। তাঁর অনুমোদনের পরই মন্ত্রিসভায় এই নতুন নিয়ম পাশ করার জন্য পাঠানো হবে। সেই অনুমোদন পেলেই দ্রুত স্কুলগুলির প্রধান শিক্ষক শিক্ষিকার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে রাজ্যে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...