Monday, May 18, 2026

‘বেরোবেন না’, বাংলাদেশে থাকা ভারতীয়দের নির্দেশ মন্ত্রকের, ঢাকায় বন্ধ ট্রেন

Date:

Share post:

প্রতিবেশী দেশে হিংসার পরিস্থিতিতে বাংলাদেশের থাকা ভারতীয় পড়ুয়া ও নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করল ভারতীয় বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই ঢাকায় সব ট্রেন চলাচল বাতিলের নির্দেশ দিয়েছে সেই দেশের প্রশাসন। এপর্যন্ত ৩৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। সেই সঙ্গে বাংলাদেশের আটকে পড়া ভারতীয়দের পরিবারকে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করার নির্দেশও দেওয়া হয়েছে মন্ত্রকের তরফে।

ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন সাড়ে আট হাজার পড়ুয়া। সেই সঙ্গে রয়েছেন ১৫ হাজার ভারতীয়। তাঁদেরকে এক শহর থেকে অন্যত্র যাতায়াত বা প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করে নির্দেশিকা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার থেকেই ঢাকা সংযোগকারী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একধাপ এগিয়ে শুক্রবার থেকে নির্দেশ জারি হয়েছে ঢাকার সঙ্গে দেশের অন্যত্র কোনও রেল সংযোগ থাকবে না। সেই মতো দেশের সব রেল যেহেতু ঢাকার সঙ্গেই সংযুক্ত, ফলে গোটা দেশেই ট্রেন চলাচল প্রায় বাতিল হয়ে গিয়েছে। রামপুরা ও বাড্ডা এলাকায় শুক্রবারও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতির উপর নজরদারি চালাতে হেলিকপ্টারে টহল দেয় বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যেই সারাদেশে ৩০০ প্ল্যাটুন সেনা মোতায়েন হয়েছে। তার মধ্যে শুধু ঢাকা শহরে মোতায়েন হয়েছে ৭৫ প্ল্যাটুন সেনা। বাংলাদেশের নিয়ম অনুযায়ী এক প্ল্যাটুনে ৩০ জন করে সেনা থাকে।

অশান্ত বাংলাদেশ থেকে ইতিমধ্যেই ৭০ জন ভারতীয় পড়ুয়া দেশে ফিরে এসেছেন। বাংলাদেশে থাকা ভারতীয় দূতাবাসের তরফে প্রতিনিয়ত পরিস্থিতির খবর জানানো হবে বলেও দাবি করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেই সঙ্গে বিদেশমন্ত্রীও পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন বলে জানান তিনি।

Related articles

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...