Thursday, March 19, 2026

উল্টোডাঙায় দুর্ঘটনা, আহত শহিদ দিবসে যোগ দিতে আসা তৃণমূল কর্মীরা

Date:

Share post:

২১শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে এসে আহত আলিপুরদুয়ারের তৃণমূল কর্মীরা। উল্টোডাঙায় বাস দুর্ঘটনায় আহত হন তাঁরা। দ্রুত এনআরএস হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। আহত নয়জনের মধ্যে একজন নাবালকও রয়েছে।

শহিদ দিবসে যোগ দেওয়ার জন্য কয়েকদিন আগে থেকেই দূর দূরান্তের জেলাগুলি এমনকি ভিন রাজ্য থেকেও কলকাতায় আসেন। ট্রেনে আসন সমস্যা বা সড়ক পথে সময়ের কারণে আগে থেকে আসা কর্মীদের জন্য বিভিন্ন এলাকায় আগে থেকেই তাঁদের থাকার ব্যবস্থাও করা হয় দলের পক্ষ থেকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আলিপুরদুয়ারের কর্মীরা শুক্রবারই শহরে পৌঁছে যান। সল্টলেক সেন্ট্রাল পার্কের কাছে তাঁদের থাকার ব্যবস্থা করা হয়।

আলিপুরদুয়ারের কর্মীদের নিয়ে একটি বাস শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখছিলেন। উল্টোডাঙার হাডকোর মোড়ের কাছে অন্য একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাঁদের বাসের। ঘটনায় এক নাবালক সহ নয়জন আহত হন। প্রথমে তাঁদের ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এনআরএসে স্থানান্তরিত করা হয়।

spot_img

Related articles

৯০০ গোল, মেসির মাইলস্টোনের দিনে আটকে গেল ইন্টার মায়ামি

সাফল্যের মুকুটে আরও একটি রঙিন পালক যুক্ত হল মেসির (Messi)।নিজের কেরিয়ারে ৯০০ গোলের মাইলস্টোন স্পর্শ করলেন এলএম টেন।...

সপ্তাহান্তে কালবৈশাখীর পূর্বাভাস হাওয়া অফিসের, জোরালো হচ্ছে ক্লাউড ব্রাস্টের সম্ভাবনা!

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্র শনিবারে রাজ্যজুড়ে...

ডাবগ্রাম-ফুলবাড়িতে মা-ছেলের লড়াই: শিখার আশীর্বাদ নিয়ে প্রচার শুরু রঞ্জনের

সম্পর্কে তাঁরা মা-ছেলেই বলা যায়। কিন্তু রাজনৈতিক মতাদর্শে ভিন্ন মেরুর। এবার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে মুখোমুখি একসময়ের রাজনৈতিক গুরু...

নাকা চেকিংয়ের লাইভ স্ট্রিমিং, রাজ্যে ২৫০০ কেন্দ্রীয় বাহিনী! বাংলার ভোটে বেনজির পদক্ষেপ কমিশনের

বাংলায় ভোট (West Bengal assembly Election) ঘোষণা হওয়ার আগে থেকেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে টহলদারি। এবার নির্বাচনের...