Friday, April 24, 2026

অবশেষে পুলিশের জালে ‘দামাল’ জামাল সরদার!

Date:

Share post:

অবশেষে পুলিশের জালে সোনারপুরের জামাল। শুক্রবার রাতে কলকাতা লেদার কমপ্লেক্স এবং নরেন্দ্রপুর থানার মাঝামাঝি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে তাকে।

সোনারপুরের সালিশি সভার কাণ্ড মঙ্গলবার প্রকাশ্যে আসার পর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। এ ঘটনায় আরও দুই অভিযুক্ত, জামালের সঙ্গী মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দারকে আগেই গ্রেফতার করে পুলিশ। এর আগে জামালের বাড়িতে হানা দিলেও তাকে সেখানে পাওয়া যায়নি। বন্ধ ছিল মোবাইলও। তবে অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে এদিন তাকে গ্রেফতার করা হল।

আরও পড়ুন- নিরাপত্তা আঁটসাঁট করতে পদক্ষেপ, এবার কালো কাচ লাগানো গাড়িতে নিষেধাজ্ঞা বিধানসভায়

 

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...