Wednesday, May 13, 2026

দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে বিপত্তি! দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়, অল্পের জন্য প্রাণরক্ষা

Date:

Share post:

দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় বড়সড় দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জিতিন প্রসাদের (Jitin Prasad) কনভয় (Convoy)! সূত্রের খবর, শনিবার যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) পিলভিটে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে মন্ত্রীর গাড়ি-সহ অন্যান্য কনভয়গুলি। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু এদিন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ত্রীর গাড়িটি। তবে বরাতজোরে তিনি প্রাণে বেঁচেছেন বলে খবর।

সূত্রের খবর, শনিবার নিজের কেন্দ্র পিলভিটে গিয়েছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী মন্ত্রী জিতিন। এরপর সেখান থেকে বহেরবা গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল মন্ত্রীর কনভয়। কিন্তু সূত্রের খবর, এদিন কনভয়ের গতিবেগ অত্যন্ত বেশি থাকায় ঘটে যায় দুর্ঘটনা। রাস্তায় যেতে যেতে আচমকাই সামনের কনভয়টি কোনও কারণে ব্রেক কষে বলে খবর। আর তার জেরেই একের পর এক কনভয়ে ধাক্কা লাগে। তবে মন্ত্রীর গাড়ি ছিল কনভয়ের মাঝে। স্বাভাবিকভাবেই সামনে ও পিছনে থাকা কনভয় মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারলে সেটি রীতিমতো দুমড়ে, মুচড়ে যায় বলে খবর। এরপর কোনওমতে পরিস্থিতির সামাল দিয়ে মন্ত্রী-সহ ভিভিআইপিদের অন্য গাড়িতে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর।

তবে এদিন শুধু কেন্দ্রীয় মন্ত্রীই নয় দুর্ঘটনার কবলে পড়েন বিজেপির জেলা সভাপতি সঞ্জীব প্রতাপ সিং, এমএলসি সুধীর গুপ্তা, বড়খেড়ার বিধায়ক প্রবক্তানন্দ। তবে আচমকা এমন দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। চলতি বছরের লোকসভা নির্বাচনে পিলভিট কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করে জিতিনকে। এরপর তিনি জিততেই মোদির মন্ত্রীসভায় জায়গা হয় তাঁর। তবে ঘটনার জেরে চিন্তায় বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...