Wednesday, May 13, 2026

মাঝসমুদ্রে জাহাজে আগুন, নেভাতে নৌসেনার ২৪ঘণ্টার লড়াই

Date:

Share post:

আরব সাগরে মাঝসমুদ্রে কন্টেনার বোঝাই জাহাজে আগুন লাগার ঘটনায় দ্রুত তৎপরতা দেখালেও প্রায় ২৪ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে এলো না আগুন। নৌসেনা ও অতিরিক্ত সেনাবিমান থেকে আগুন নেভানোর প্রক্রিয়া জারি থাকলেও বৃষ্টি ও হাওয়ার কারণে আগুন মাঝ জাহাজে ছড়িয়ে পড়ে। যদিও আগুন লাগার ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার মুম্বই উপকূল রক্ষীবাহিনীর কাছে এমভি ফ্রাঙ্কফার্ট থেকে সাহায্যের আবেদন জানিয়ে সংবাদ আসে। কর্ণাটকের কারওয়ার উপকূলের থেকে ৫০ নটিকাল মাইল দূরে জাহাজটিতে আগুন লাগার খবর দেওয়া হয়। তার উত্তরে প্রথমে উপকূল রক্ষীবাহিনীর সাচেত, সুজিত ও সম্রাট তিনটি জাহাজকে আগুন নিয়ন্ত্রণের জন্য পাঠানো হয়। কিন্তু পানামার পতাকাবাহী জাহাজে আগুন নেভানো সম্ভব হয় না। পরে উপকূল রক্ষী বাহিনীর বিমান ডর্নিয়ার ও এএনএইচ ধ্রুব-কে কাজে লাগানো হয়।

একদিকে তিনটি রণতরী থেকে জল ঢালা হতে থাকে মালবাহী জাহাজে। অন্য দিকে বিমান থেকে প্রায় ১৫০ কেজি শুকনো রাসায়নিক ফেলা হয় আগুন নিয়ন্ত্রণ করার জন্য। অন্যদিকে লক্ষ্য রাখা হয় যাতে মালবাহী জাহাজের আগুনের থেকে সমুদ্রের কোনও ক্ষতি না হয়। দূষণ নিয়ন্ত্রণের জন্য এই বিষয়ে বিশেষ প্রশিক্ষিত সমুদ্র পাহাড়ি জাহাজকেও ওই জায়গায় মোতায়েন করা হয়।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...