Friday, June 5, 2026

সংরক্ষণ সংস্কার নিয়ে উত্তপ্ত বাংলাদেশ, আজ ঢাকার আদালতে শুনানি

Date:

Share post:

অশান্ত বাংলাদেশ (Bangladesh)। চাকরিতে কোটা সংস্কারের দাবিতে (Quota reformation demand) বাড়ছে বিক্ষোভ। শুক্রবার দেশ জুড়ে কার্ফু ঘোষণা করে বাংলাদেশের শেখ হাসিনার সরকার (Sheikh Hasina Government)। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এখনও পর্যন্ত সে দেশে অন্তত ১১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, চোখেমুখে আতঙ্কের রেশ। দুদিন ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে বন্ধ রাখা হয়েছে বিটিং রিট্রিট। এই আবহে আজ বাংলাদেশের শীর্ষ আদালতে (SC in Bangladesh) সংরক্ষণ মামলার শুনানিতে নজর রয়েছে গোটা বিশ্বের।

২০১৮ সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষণ বাতিলের সিদ্ধান্ত নেন। মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য ৩০ শতাংশ, নারীদের ১০ শতাংশ এবং জেলা খাতে ১০ শতাংশ সংরক্ষণ বাতিল করে শুধু জনজাতিদের ৫ শতাংশ এবং প্রতিবন্ধীদের ১ শতাংশ সংরক্ষণ রাখা নির্দেশ দেয় সরকার। এর বিরুদ্ধে হাইকোর্টে মামলা উঠলে হাসিনা সরকারের সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করা হয়। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় বাংলাদেশ সরকার। আজ সেই মামলার শুনানি রয়েছে। পাশাপাশি যেভাবে বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়ছে, তা নিয়ন্ত্রণ করতে কী পদক্ষেপ করা হয় সেদিকেও নজর থাকবে।


Related articles

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...

চন্দ্রনাথ খুনে নয়া মোড়! ফের যোগীরাজ্য থেকে গ্রেফতার ১

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) হত্যাকাণ্ডের তদন্তে এবার নয়া মোড়। ফের যোগীরাজ্যের...