Saturday, April 4, 2026

নিটে রাজস্থানের সিকরের ৫০ টির মধ্যে ৩৭ সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষে!

Date:

Share post:

নিট-ইউজি ২০২৪ মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় ফের চাঞ্চল্যকর তথ্য সামনে এল। কয়েক সপ্তাহ আগে প্রশ্ন ফাঁস থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠেছে এই পরীক্ষাকে কেন্দ্র করে। এরই মাঝে এনটিএ প্রকাশ করেছে এলাকা ভিত্তিক নিট ২০২৪ এর ফলাফল। সেখানে দেখা যাচ্ছে, রাজস্থানের সিকরের ৫০ টির মধ্যে ৩৭ টি সেন্টারের পরীক্ষার্থীরাই শীর্ষ নম্বর প্রাপ্তির তালিকায়।আর এউ তথ্য সামনে আসতেই প্রশ্ন উঠেছে, কিছু নির্দিষ্ট শহর বা এলাকার কয়েকটি সেন্টারই পরীক্ষায় টপ স্কোরিং কেন্দ্র কীভাবে হয়।
রাজস্থানে চলতি বছরের নিট পরীক্ষায় মোট ২৭ হাজার ২১৬ জন পরীক্ষা দিয়েছেন। তাঁদের মধ্যে ৬৫০ স্কোর করেছেন ২ হাজার ৩৭ জন। এদিকে, দেশের মোট ২৩ লক্ষ ৩৩ হাজার ১৬২ জন নিট পরীক্ষার্থীর ফলাফলের তথ্য এনটিএ প্রকাশ করেছে। এই ফল প্রকাশিত হতেই দেখা যাচ্ছে, যে ৫০ টি পরীক্ষা কেন্দ্রে সবচেয়ে বেশি নম্বর প্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে ৩৭ টি রাজস্থানের সিকরের। এই কেন্দ্রগুলিতে সবচেয়ে বেশি শতাংশ পরীক্ষার্থী ৬৫০ স্কোর করেছেন।

আসলে ৬৫০ স্কোর থাকলে সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পাওয়া যায়। পুরো বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের দাবি উঠেছে। ইতিমধ্যেই নিট নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। এবার দাবি উঠেছে সিবিআই তদন্তের। যদিও ইতিমধ্যেই নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস সংক্রান্ত নানান অভিযোগের সিবিআই তদন্ত শুরু করেছে । বিহার, দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রে নিটের পরীক্ষার হাই স্কোরিং ক্লাস্টার সামনে এসেছে। এবার শীর্ষ নম্বর প্রাপ্তি নিয়ে সিবিাই তদন্তের দাবি উঠেছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...