Saturday, June 27, 2026

কেন হার্দিককে সরিয়ে টি-২০ তে নেতা সূর্য? মুখ খুললেন আগারকার

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়ার বদলে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে সূর্যের হাতে। কেন হার্দিককে সরিয়ে সূর্যের হাতে দায়িত্ব তুলে দেওয়া হল , সেই নিয়ে এবার মুখ খুললেন দলের প্রধান নির্বাচক অজিত আগারকার। সোমবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে উড়ে যাবে ভারতীয় দল। তার আগে হেড কোচ গৌতম গম্ভীরকে পাশে বসিয়ে উত্তর দিলেন আগারকার।

এই প্রসঙ্গে আগারকার বলেন , “ আমরা একদিনে অধিনায়ক নির্বাচক করিনি। অনেকদিন ধরে আলোচনা হয়েছে। সাজঘর থেকে খবর নিয়েছি। তারপরেই নতুন অধিনায়ক হিসাবে সূর্যকে ভেবেছি। আমাদের হাতে সময় আছে। পরের টি-২০ বিশ্বকাপ দু’বছর পরে। আশা করি সূর্য ভালভাবে নেতৃত্ব দেবে।“ আগারকারের এই কথার পরেই প্রশ্ন উঠছে তবে কি সাজঘরে হার্দিকের ভাবমূর্তি খুব একটা ভাল নয়? সতীর্থদের সঙ্গে কি তাঁর সম্পর্ক খারাপ? সেই জন্যই কি সূর্যকে বেশির ভাগ ক্রিকেটার অধিনায়ক হিসাবে দেখতে চেয়েছেন? যদিও সেই নিয়ে মুখ খোলেননি তিনি।

তবে এরপরই আগারকার হার্দিকের প্রশংসায় বলেন, “ হার্দিক অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওর মতো প্রতিভা খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ওর ক্ষেত্রে ফিটনেস একটা সমস্যার জায়গা। আমরা এমন একজন অধিনায়ককে চেয়েছিলাম, যাকে সব ম্যাচে পাওয়া যাবে।“

আরও পড়ুন- দলবদলে বড় চমক মোহনবাগানের, বাগানে সই পাঁচ সোনার বুটের মালিকের


Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...