Friday, April 24, 2026

বিহারের ‘স্পেশাল ক্যাটাগরি’ দাবিতে ‘না’ কেন্দ্রের, সরব লালু

Date:

Share post:

বিহার স্পেশাল ক্যাটাগরির সম্মান পাবে, এই আশা দেখিয়েই বিধানসভা থেকে লোকসভা নির্বাচনে বিহারের মানুষের আস্থা অর্জন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার নীতীশের সেই দাবিতে ইতি টানল কেন্দ্রের বিজেপি সরকার। এবার আর বিহারের মানুষের সামনে এই আশা দেখানোর নাটক কীভাবে চালিয়ে যাবেন, কেন্দ্রের স্বীকারোক্তির পরেই খোঁচা দিতে ছাড়েনি লালু প্রসাদের আরজেডি।

কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী সোমবার জানিয়ে দেন বিহারের স্পেশাল ক্যাটাগরি স্ট্যাটাস পাওয়ার যোগ্যতা নেই। এই বিশেষ স্বীকৃতি পেতে গেলে রাজ্যকে যে যোগ্যতার মাপকাঠি পেরোতে হয়, তার কোনওটি বিহারের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এক্ষেত্রে পার্বত্য বা প্রতিকূল পরিবেশ, কম জনঘনত্ব বা অত্যধিক জনজাতির মানুষ, সীমান্তে প্রতিবেশী দেশের সঙ্গে কৌশলগত গুরুত্বপূর্ণ অবস্থান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা নড়বড়ে অর্থনৈতিক ব্যবস্থা থাকলে স্পেশাল ক্যাটাগরির সম্মান পাওয়া যায় বলে দাবি কেন্দ্রের মন্ত্রীর।

জোটে মুখ্য ভূমিকা নেওয়ার পরেও নীতির বাহানায় বিহারের বিশেষ স্ট্যাটাস নাকচ করে দেওয়ায় স্বাভাবিকভাবেই সমালোচনায় বিরোধীরা। যদিও কেন্দ্রের অসম্মতি প্রকাশের পরেই বিশেষ স্বীকৃতি ছেড়ে এখন আর্থিক প্যাকেজের দিকে ঝুঁকছে জেডিইউ, দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। জেডিইউ সাংসদ সঞ্জয় ঝাঁয়ের দাবি, বিহারের বিশেষ ক্যাটাগরির সম্মান পাওয়া উচিত ছিল। কেন্দ্র যদি সেই সম্মান না দিতে চায় তবে তাঁরা বিশেষ আর্থিক প্যাকেজের দাবি রাখবেন।

তবে জেডিইউ-এর এই পন্থাকে কেন্দ্রের ক্ষমতা ভোগের প্রসাদ বলে কটাক্ষ আরজেডি-র। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, নীতীশ কুমার ও জেডিইউ এবার কেন্দ্রের ক্ষমতার ফল ভোগ করুক এবং স্পেশাল স্ট্যাটাস নিয়ে নিজেদের নাটকের রাজনীতি চালিয়ে যাক।

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...