Saturday, March 14, 2026

ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, ভোররাতে গুলির লড়াইয়ে গুরুতর জখম জওয়ান!

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) গুলির লড়াই অব্যাহত। সোমবার রাজৌরির সেনাছাউনিতে অতর্কিতে সন্ত্রাসবাদী হামলার পর মঙ্গলবার ভোর ৩টে থেকে উপত্যকার বাত্তাল সেক্টরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই শুরু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এক জওয়ান গুরুতর জখম হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) হোয়াইট নাইট কর্পস (White Knight Corps) এক্স হ্যান্ডলে পোস্ট করে মঙ্গলবারের অভিযানের কথা জানিয়েছে।

গত কয়েকদিন ধরেই খবরের শিরোনামে জম্মু কাশ্মীর। কখনও সেনাছাউনিতে, কখনও আবার সেনা কনভয়ে জঙ্গি হামলার খবর মিলেছে। সেনা সূত্রে খবর, বাত্তাল এলাকায় জঙ্গিদের অনুপ্রবেশের খবর পেয়ে অভিযান চালানো হয়। জঙ্গিদের পাল্টা আক্রমণে এক জওয়ানের পায়ে গুলি লাগায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। জম্মুর পাহাড়ি অঞ্চলে পাকিস্তান থেকে আসা ৪০ থেকে ৫০ জন জঙ্গির লুকিয়ে থাকার খবরে অভিযান চালায় ভারতীয় সেনা। ইতিমধ্যেই জঙ্গিটা পিছু হটতে শুরু করেছে বলে খবর। অনুপ্রবেশকারী জঙ্গিরা আধুনিক আগ্নেয়াস্ত্রের প্রশিক্ষণপ্রাপ্ত। আমেরিকায় তৈরি এম৪ কার্বাইন রাইফেলও রয়েছে বলে দাবি করেছে একটি সূত্র। পাশাপাশি, জঙ্গিদের কাছে চিনে তৈরি ইস্পাতের প্রলেপ দেওয়া বুলেট রয়েছে। বিশেষ সূত্রে খবর পাবার পরই জম্মুর পাহাড়ি এলাকায় তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। কাশ্মীর সীমান্তে এভাবে জঙ্গিদের বাড়বাড়ন্তে উপত্যকার নিরাপত্তা আবারও প্রশ্নের মুখে।


spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...