Tuesday, June 2, 2026

সংসদে প্রথম দিনেই অভিজিতের শব্দ চয়ন নিয়ে তোলপাড় লোকসভা

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ বুধবার লোকসভায় প্রথম বক্তৃতা দিয়েছেন। কিন্তু সেই প্রথম বক্তৃতা তার কাছে মোটেই সুখকর হলো না। প্রথম বক্তৃতাতেই ‘গডসে’ খোঁচা শুনতে হল তাঁকে। তিনি কংগ্রেস সাংসদকে পাল্টা ‘স্টুপিড’ বলায় তোলপাড় পড়ে গেল লোকসভায়।

অভিজিৎ বিজেপিতে যোগ দেওয়ার পর বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। অভিজিৎ বলেছিলেন, মহাত্মা গান্ধী নাকি নাথুরাম গডসে—কার পক্ষে তাঁর থাকা উচিত তা নিয়ে তাঁর মধ্যে বিভ্রান্তি রয়েছে। গডসে কেন গান্ধীকে হত্যা করেছিলেন সেটাও ভাবার বিষয় বলে তিনি মত প্রকাশ করেছিলেন বুধবার লোকসভায় অভিজিৎ বক্তৃতা দেওয়ার সময়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ তাকে সেই গডসে প্রসঙ্গেই খোঁচা দেন। অভিজিৎ পাল্টা তাঁকে বলেন, স্টুপিড। তা নিয়ে তীব্র আপত্তি জানান বিরোধীরা। তাঁরা বলেন, সাংসদ অসংসদীয় কথা বলেছেন। এই শব্দকে লোকসভার রেকর্ড থেকে বাদ দিতে হবে।

গৌরব গগৈ তাঁর উদ্দেশে বলেন, মাননীয় সাংসদের থেকে এই অসংসদীয় শব্দ আমরা আশা করিনি। সংসদে এটা বলা যায় না। পরে স্পিকার ওম বিড়লা বলেন, বিজেপি সাংসদ কী বলেছেন, তা নিয়ে বিবেচনা করে দেখবেন। প্রয়োজনে তা রেকর্ড থেকে বাদ যাবে।

আসলে রাজনীতিতে নবীন অভিজিৎ এদিন বাজেট বিতর্কে অংশ নিয়ে স্ট্যান্ডার্ড ডিডাকশনের মাহাত্ম্য বোঝাতেই গোটা সময় কাটিয়ে দেন।অভিজিতের তত্ত্ব হল, আয়করে যে ছাড় দিয়েছে সরকার, তাতে চাকরিজীবীদের প্রচুর টাকা সাশ্রয় হবে। সেই টাকার একাংশ তাঁরা খরচ করবেন। তাতে বাজারে চাহিদা বাড়বে। আবার ওই টাকার একাংশ তাঁরা ব্যাঙ্কে জমাবেন। ব্যাঙ্ক সেই টাকা শিল্প সংস্থাকে ঋণ হিসাবে দেবে এবং দেশে উৎপাদন বাড়বে।

তার এই ব্যাখ্যা যে কতটা অন্তঃসারশূন্য তা বিশেষজ্ঞরাই জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন- নীতি আয়োগের বৈঠক-দলীয় সাংসদদের সঙ্গে আলোচনা: আগামিকাল দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

 

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...