Sunday, March 15, 2026

নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন মমতা

Date:

Share post:

নীতি আয়োগের (Niti Ayog) গভর্নিং কাউন্সিলের বৈঠকে আজ বিকেল তিনটের বিমানে দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২৭ জুলাই বৈঠকের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাতের সময় চাইলেও সচিবালয়। শুক্রবার সংসদীয় দলের বৈঠক। এবারের দিল্লি সফরে লোকসভায় বিরোধী জোটের চাপ বাড়ানোর বিষয় নিয়ে দলীয় সাংসদদের সঙ্গে পরামর্শ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো বলে ঘাসফুল শিবির সূত্রে খবর।

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর থেকেই বাংলার বঞ্চনা নিয়ে সরব তৃণমূল সাংসদরা। বুধবার লোকসভায় ঝড় তুলেছেন অভিষেক। এবার বাংলার অপ্রাপ্তি ইস্যুকে সামনে রেখে দলীয় সাংসদদের লড়াইয়ের রূপরেখা নির্দেশ করে দিতে পারেন মমতা। একই সঙ্গে INDIA-র জোটসঙ্গীদের সঙ্গেও তৃণমূল (TMC) সভানেত্রীর বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। ২৭ তারিখ অর্থাৎ শনিবার দিল্লিতে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের নবম বৈঠক। দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বৈঠকে যোগ দেওয়ার আগে তাঁর বক্তব্য লিখিত আকারে চাওয়া হয়েছে। এ কথা জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, “তারা সভায় যোগ দেওয়ার আগে আমাদের বক্তব্য জানতে চেয়েছে। তাই আগে যা কিছু মুলতুবি ছিল আমরা তার খসড়া পাঠাচ্ছি। তারা বৈঠকের আগে লিখিত বক্তব্য চাইছেন। তবে আমি যা বলব,সভায় স্বতঃস্ফূর্তভাবে বলব।” আগামী ২৮ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরবেন বলে খবর।


spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় নির্বাচন। ২৩...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...