Saturday, May 16, 2026

স্বর্ণমুদ্রায় খোদাই শাহরুখের মুখ! বলিউড বাদশার মুকুটে নয়া পালক

Date:

Share post:

বলিউডের রোম্যান্টিক আইকন শাহরুখ খানকে (Shahrukh Khan) নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। কোথাও তাঁকে নিয়ে লেখালেখি তো কোথাও আবার তাঁর জীবন যাপন নিয়ে চর্চা। ২০২৩ সালে অভূতপূর্ব কামব্যাক করার পর থেকেই বিনোদনের জগতের মসনদে একটাই নাম। একের পর এক পুরস্কার নিজের নামে করার পর এবার স্বর্ণমুদ্রাতেও বাদশার মুখ (SRK face in Gold Coin)! প্যারিসে অনন্য সম্মান পেলেন শাহরুখ খান।

আগেকার দিনে পুরনো মুদ্রায় দেখা যেত রাজা-বাদশা-সম্রাটদের মুখ। এবার বলিউড বাদশাকে দেখা যাবে সোনার কয়েনে। প্যারিসের গ্রেভিন মিউজিয়ামের (Grevin Museum Of Paris) তরফ থেকে বিশেষ সম্মান প্রদান করা হল কিং খানকে। তাদের মিউজিয়ামে এবার থেকে শোভা পাবে শাহরুখের স্বর্ণমুদ্রা! ‘পাঠান’ খানের কেরিয়ারের সেরা বছর ছিল ২০২৩। প্রায় সাড়ে তিন বছরের বিরতিতে সবাই যখন ভেবেই নিয়েছিলেন যে কিং তাঁর রাজ্যপাট গুটিয়েছেন, ঠিক তখনই তিনি ফিরলেন নিজস্ব স্টাইলে। একই বছরে ইন্ডাস্ট্রিকে ফিরিয়ে দিলেন প্রায় আড়াই হাজার কোটি। তিন তিনটে ছবিই বক্স অফিসে ছক্কা হাঁকাল। নয়া অবতারে হাজির শাহরুখে মুগ্ধ ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আপামর ভারতীয়। বিদেশেও সমানভাবে সম্মানিত অভিনেতা। প্যারিসে সোনার কয়েনে শাহরুখের ছবি ফুটিয়ে তুলে যেন সেই বার্তাই দিল মিউজিয়াম কর্তৃপক্ষ। উচ্ছ্বসিত ফ্যানেরা, আপ্লুত কিং খান।


Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...