Wednesday, May 13, 2026

বিপাকে কঙ্গনা রানাওয়াত, খোয়াতে হবে সাংসদ পদ!

Date:

Share post:

হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকেই লোকসভা নির্বাচনে (Loksabha Election) প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranawat)। সাংসদ হিসেবে রাজনৈতিক ইনিংস শুরু করতে না করতেই বিপাকে কঙ্গনা। কদিন আগেই বিমানবন্দরে চড় খেয়েছিলেন, এবার সাংসদ পদ খোওয়া যেতে পারে নায়িকার! অভিনেত্রীর নির্বাচন বাতিল করার আবেদন করেছেন কিন্নর জেলার এক বাসিন্দা। এর প্রেক্ষিতেই বিজেপি সাংসদকে নোটিশ পাঠিয়েছে আদালত!

মান্ডি লোকসভা আসনে লড়তে চেয়েছিলেন কিন্নরের বাসিন্দা লায়ক রাম নেগি (Layak Ram Negi)। হিমাচল প্রদেশ বন বিভাগের এই প্রাক্তন কর্মীর অভিযোগ জেলাশাসক ভুলভাবে তাঁর মনোনয়নপত্র প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলছেন, নির্বাচনের মনোনয়নপত্রের সঙ্গে বন বিভাগের জারি করা একটি ‘নো ডিউ সার্টিফিকেট’, বিদ্যুৎ, জল ও টেলিফোন বিভাগের ‘নো ডিউ সার্টিফিকেট’-ও দাখিল করতে বলেছিলেন রিটার্নিং অফিসার। সময়সীমা ছিল মাত্র একদিন। তাও তিনি সব ডকুমেন্ট জমা দেওয়ার পরও অন্যায় ভাবে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। মান্ডি লোকসভা আসনে থেকে ৭৪ হাজার ৭৫৫ ভোটে জয়ী হন বিজেপির প্রার্থী কঙ্গনা রানাওয়াত। এরপরই নেগি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এই মামলায় রিটার্নিং অফিসার তথা জেলাশাসককেও পার্টি করা হয়েছে।নোটিশ জারি করে, ২১ অগস্টের মধ্যে কঙ্গনাকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জ্যোৎস্না রাওয়াল।


Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...