Saturday, May 16, 2026

হার্দিকের অধিনায়কত্বে কি ভাগ হয়েছিল মুম্বইয়ের সাজঘর, কী বললেন বুমরাহ?

Date:

Share post:

২০২৪ আইপিএল-এর আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করে তোলপার করে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স । রোহিত শর্মাকে সরিয়ে মুম্বইয়ের নতুন অধিনায়ক করা হয় হার্দিক পান্ডিয়াকে। এরপরই শোনা গিয়েছিল আইপিএল-এর সময় মুম্বই ইন্ডিয়ান্সের সাজঘর বিভক্ত হয়ে গিয়েছিল দু’ভাগে। একদল প্রাক্তন অধিনায়ক রোহিতের পক্ষে। আর একদল ছিল হার্দিকের পক্ষে। আর এবার এই নিয়ে মুখ খুললেন দলের সতীর্থ যশপ্রীত বুমরাহ। উড়িয়ে দিলেন সব জল্পনা।

এই নিয়ে এক সাক্ষাৎকারে বুমরাহ বলেন, “ গোটা দুনিয়ায় সকলে যা ভাবে ভাবুক, আমরা জানি আসল ঘটনা কী। গোটা দল হার্দিকের পাশে ছিল। সমর্থকেরা যা করছিল, তাকে আমরা কখনওই প্রশ্রয় দিইনি। আমরা হার্দিকের সঙ্গে কথা বলতাম। ওর কিছু প্রয়োজন কি না জিজ্ঞাসা করতাম। একটা পরিবারের মতো ওর পাশে থেকেছি। কিন্তু তার পরেও অনেক কথা হয়েছে। আসলে কিছু কিছু বিষয় আপনার নিয়ন্ত্রণে থাকে না। সেটাই হয়েছে। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে আবেগের বড় জায়গা আছে। এখানে সকলেই আবেগ নিয়ে চলে। আমরা বুঝতে পারি, কোনও সিদ্ধান্ত খারাপ লাগলে সমর্থকেরা রেগে যায়। সেটা আবেগের জন্যই। আমরাও আবেগপ্রবণ। তবে ক্রিকেটার হিসাবে আমাদের সেই আবেগ নিয়ন্ত্রণ করতে হয়। সেটাই হার্দিক করেছিল।”

আইপিএল-এর সময় ওয়াংখেরে স্টেডিয়ামের গ্যালারি থেকে যেভাবে হার্দিককে কটাক্ষ করা হচ্ছিল, তা সামলানো কঠিণ ছিল। এই নিয়ে বুমরাহ বলেন, “ এটা সহজ নয়। আপনি মাঠে নেমে শুনছেন গ্যালারি থেকে আপনার বিরুদ্ধে চিৎকার হচ্ছে। তার মাঝে খেলা কঠিন। কারণ, আপনি তো আর কান বন্ধ করে থাকতে পারবেন না। হার্দিক পেরেছিল। হাসিমুখে গোটা মরশুম খেলেছে। এক বারও রাগ দেখায়নি। হতাশ হয়নি। ও যে ভাবে এই পরিস্থিতি সামলেছে তা এক কথায় অসাধারণ ।”

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...