Thursday, May 14, 2026

প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে রমিতা জিন্দাল

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফের শুটিং-এ পদকের আশা ভারতের। মানু ভাকের পর শুটিং থেকে পদকের আশা উজ্জ্বল করলেন রমিতা জিন্দাল। রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠলেন তিনি। প্রাথমিক রাউন্ডে রমিতা শেষ করেছেন পঞ্চম স্থানে । সোমবার দুপুর ১টায় এই ইভেন্টের ফাইনাল। তবে রমিতা পারলেও, পদকের লড়াইয়ে জায়গা করে নিতে পারলেন না ভারতের আর এক প্রতিযোগী এলাভেনিল ভালারিভান।

এদিন ৪৩ জন প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়ে মহিলাদের এয়ার রাইফেলের ফাইনালে জায়গা করে নেন ভারতীয় শুটার রমিতা। ৬ রাউন্ডের পর তাঁর স্কোর দাঁড়ায় ৬৩১.৫। প্রথম রাউন্ড থেকেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তিনি। অন্যদিকে ভারতের আরেক শুটার এলাভেনিল শেষ করেন ৬৩০.৭ স্কোর করে ১০ নম্বরে। এই প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রথম আট জন ফাইনালে উঠেছেন। স্বভাবতই পদকের লড়াই থেকে ছিটকে গিয়েছেন এলাভেনিল।

আরও পড়ুন- সহজ জয় দিয়ে প্যারিস অলিম্পিক্সের অভিযান শুরু সিন্ধুর


Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...