Thursday, April 23, 2026

বিদেশে পড়তে গিয়ে গত ৫ বছরে ভারতীয় পড়ুয়াদের রেকর্ড মৃত্যু! কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর রিপোর্টে চাঞ্চল্য

Date:

Share post:

বিদেশে (Foreign) পড়তে গিয়ে রেকর্ড মৃত্যু ভারতীয় পড়ুয়ার (Indian Student)! গত ৫ বছরে বিদেশে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে ৬৩৩ পড়ুয়ার। লোকসভায় (Loksabha) সম্প্রতি এমনই পরিসংখ্যান তুলে ধরেছেন বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং (Kirti Bardhan Singh)। কিন্তু লাগাতার ছাত্র মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তাও জানানো হয়েছে রিপোর্টে। সেখানে স্পষ্ট উল্লেখ, প্রাকৃতিক কারণ ছাড়াও এর পিছনে অনেক কারণ রয়েছে। তবে বিগত ৫ বছরে সবচেয়ে বেশি ভারতীয় পড়ুয়ার কানাডাতে মৃত্যু হয়েছে বলে খবর। সেখানে ১৭২ ভারতীয় ছাত্রের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর এমন রিপোর্ট দেখে একাধিক প্রশ্ন সামনে আসছে। শুধু বিদেশেই কেন? কোটা-সহ দেশের বহু বিশ্ববিদ্যালয়েও ছাত্রমৃত্যুর সংখ্যা নেহাত কম নয়। বিরোধীদের প্রশ্ন, যেখানে দেশের শিক্ষাব্যবস্থার এই হাল, নিটে প্রশ্নফাঁসের মতো বিষয় সামনে এসেছে। সেখানে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কেন শুধুমাত্র বিদেশে পড়তে গিয়ে ভারতীয় পড়ুয়াদের মৃতের সংখ্যা তুলে ধরলেন?

রিপোর্টে দেখা যাচ্ছে কানাডার পর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। এখানে ১০৮ ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে গত ৫ বছরে। অন্যদিকে ইংল্যান্ডে ৫৮, অস্ট্রেলিয়ায় ৫৭, রাশিয়ায় ৩৭, ইউক্রেনে ১৮, জার্মানিতে ২৪ এবং জর্জিয়া, কিরঘিজস্তান ও সাইপ্রাসে ১২ এবং চিনে ৮ জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে গত ৫ বছরে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রাকৃতিক কারণ ছাড়াও মৃত ৬৩৩ পড়ুয়ার মধ্যে আততায়ী হামলায় মৃত্যু হয়েছে ১৯ জনের। কানাডাতে খুন হয়েছেন ৯ জন। আমেরিকায় আততায়ী হামলায় প্রাণ হারিয়েছেন ৬ জন।

পাশাপাশি রিপোর্টে উল্লেখ গত তিন বছরে ৪৮ ভারতীয় ছাত্রকে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে। তবে কী কারণে নির্বাসন সে সম্পর্কে কোনও নির্দিষ্ট রিপোর্ট সরকারের কাছে নেই। তবে সংসদে দাঁড়িয়ে কীর্তিবর্ধন বলেন, বিদেশের মাটিতে ভারতীয় পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত সরকার। ইতিমধ্যে গত পাঁচ বছরে বিদেশে ভারতীয় ছাত্রমৃত্যুর ৬৩৩ টি ঘটনা রিপোর্ট করা হয়েছে। সাফ জানানো হয়েছে, প্রাকৃতিক কারণ ছাড়াও দুর্ঘটনা, চিকিৎসা, হামলা-সহ বিভিন্ন কারণে পড়ুয়াদের মৃত্যু হয়েছে।

Related articles

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...