Tuesday, June 16, 2026

সাংবাদিক বৈঠকে নাক থেকে রক্তপাত, হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

সাংবাদিক বৈঠক করতে এসে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা জনতা দল (সেকুলার)-এর (JDS) সভাপতি এইচ ডি কুমারস্বামী (HD Kumarswami)। সাংবাদিকদের সামনেই তাঁর নাক থেকে রক্ত পড়তে দেখা যায়। দ্রুত তাঁকে বেঙ্গালুরু একটি হাসপাতালে ভর্তি করা হয়।

অগস্টের শুরুতে কর্ণাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে চলেছে বিজেপি ও জেডিএস জোট। মাইসুরু থেকে বেঙ্গালুরু পদযাত্রা করার পরিকল্পনা দুই দলের। সেই পরিকল্পনা করার জন্য দুদলের বৈঠক হয় রবিবার বেঙ্গালুরুর একটি হোটেলে। বৈঠক শেষে নিজেদের পরিকল্পনা জানানোর জন্য সাংবাদিকদের সামনে আসেন কুমারস্বামী।

সেই সময়ই হঠাৎ তাঁর নাক থেকে রক্ত পড়তে দেখা যায়। কয়েক মিনিটের মধ্যে তাঁর সাদা জামা লাল হয়ে যায়।

Related articles

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...

নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের তথ্য তলব ইডির 

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদের পর এবার লিপস...

নেইমারকে নিয়ে বাড়ছে আশঙ্কা, চোটের উদ্বেগের মধ্যেই দিলেন সুখবর

মরক্কোর বিরুদ্ধে ড্র করে বিশ্বকাপের(World Cup) শুরুটা ভালো হয়নি ব্রাজিলের(Brazil) । গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নামার আগে ধাক্কা...

জেনে নিন মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ আপনি যদি সোনা বা রুপো...