Monday, March 16, 2026

কল্যাণীর জেএনএম হাসপাতালে ‘ভুয়ো’ মহিলা চিকিৎসকের পর্দাফাঁস! গ্রেফতার ২

Date:

Share post:

পুলিশী হেফাজতে থাকা কল্যাণীর জেএন এম হাসপাতালে ‘ভুয়ো’ মহিলা চিকিৎসক টাকা তুলেছে। একইসঙ্গে চাকরিও দিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে। নিজেকে চিকিৎসক বলে দাবি করা ওই মহিলার নাম বন্দনা সেনগুপ্ত। তার বাড়ি কসবা এলাকায়। একইসঙ্গে এক ভুয়ো লোয়ার ডিভিশন ক্লার্কও গ্রেফতার হয়েছে। তার নাম জয়তী দাস। তার বাড়ি হুগলি জেলায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে এই দুই মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায়। তাঁরা চিকিৎসা সংক্রান্ত কাজ করছিলেন। তাদের দেখে সন্দেহ হয়। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করে। তাদের কথায় মেলে অসঙ্গতি। তারপরই ফাঁস হয় একজন ভুয়ো চিকিৎসক ও অপরজন ভুয়ো লোয়ার ডিভিশন ক্লার্ক। কল্যাণী থানার পুলিশ এই দুজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। জয়তী দাস জামিন পেলেও বন্দনা সেনগুপ্তকে ৭ দিনের পুলিশী হেফাজতে নিয়ে তদন্ত করছে। তদন্তে উঠে এসেছে বন্দনা সেনগুপ্ত চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছে। মাঝবয়সী বন্দনা সেনগুপ্ত ভুয়ো শংসাপত্র, সিলের মাধ্যমে চাকরির ব্যবস্থা করে জয়তী দাসের। এই গোটা কাজটা করে বন্দনা সেনগুপ্ত। আর কোথায় এই ভুয়ো চাকরির ব্যবস্থা করেছে, কোথা থেকে টাকা তুলেছে, জাল শংসাপত্র, সিলের মাধ্যমে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।

আরও পড়ুন- শান্ত সমুদ্র দক্ষ নাবিক তৈরি করে না: Insta-তে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...