Wednesday, June 24, 2026

নতুন দলের সূচনা করে আত্মপ্রকাশের দিনক্ষণ ঘোষণা! প্রশান্তের নয়া চালে বিপাকে নীতীশ 

Date:

Share post:

আর ভোটকুশলী হিসেবে নয় এবার সরাসরি রাজনীতিতে (Politics) প্রবেশ করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishore)। রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন তাঁর নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটতে চলেছে। প্রশান্তের নতুন দলের নাম জন সুরজ (Jani Suraj)। এতদিন ধরে প্রস্তুতি পর্ব চললেও এবার প্রত্যক্ষ রাজনীতিতে প্রশান্তের দল চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে মরিয়া। প্রশান্ত কিশোরের আত্মবিশ্বাসী বার্তা, আমরা শুধুমাত্র ২০-২২টা আসন জিততে আসিনি৷ বিহারের ছবি বদলে দিতে এসেছি৷ শুধু ২ বছর অপেক্ষা করুন৷ আর ভোটকুশলীর আচমকা এমন পদক্ষেপে বিহারের মুখ্যমন্ত্রী পাল্টিবাজ নীতীশ কুমার (Nitish Kumar) যে বড় বিপাকে পড়লেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সামনেই ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন৷ বলাবাহুল্য সেই নির্বাচনে অংশগ্রহণ করবে নতুন দল অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন প্রশান্ত৷ তবে এদিন প্রশান্ত স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে তাঁদের দল সবদিক থেকে ঢেলে সাজানো হচ্ছে। বিহারের আটটি ভিন্ন স্তরে প্রায় দেড় লক্ষ কর্মী নিয়ে তাঁদের দফায় দফায় বৈঠক চলছে৷ সেই সমস্ত বৈঠক থেকেই উঠে আসা প্রস্তাবনা একত্র করে দলের নেতৃত্ব, সংবিধান এবং লক্ষ্য স্থির করা হবে৷

রবিবার জন সুরজের রাজ্যস্তরের একটি বৈঠক চলাকালীন প্রশান্ত কিশোর মনে করিয়ে দেন, আগে যেমন বলা হয়েছিল, জন সুরজ আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে তার যাত্রা শুরু করবে এবং পরের বছরের বিহার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে৷ তবে প্রশান্ত কিশোর নিজেই জানিয়ে দিয়েছেন, তিনি দলকে নেতৃত্বে দেবেন না বরং বিহারের বিভিন্ন জেলা থেকে নেতৃত্ব বেছে নেওয়া হবে৷


Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...