Monday, March 16, 2026

প্রাকৃতিক দুর্যোগে কেরালায় ভূমিধস, ধ্বংসস্তূপের নীচে শতাধিক আটকে থাকার আশঙ্কা!

Date:

Share post:

প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত কেরালা (landslide in Kerala)। ওয়েনাড়ে (Waynad) ভূমিধসে শতাধিক মানুষের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ১৯জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে একাধিক শিশুও রয়েছে।মঙ্গলবার ভোর ৩টে নাগাদ ওয়েনাড়ের পার্বত্য এলাকায় প্রথম ধস নামার খবর পাওয়া যায়। ভোর ৪টে ১০ মিনিটে আরও একটি জায়গায় ধস নামার খবর আসে। ভারী বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালায়। ৫০ জনকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । প্রায় ৪০০ টি পরিবার দিশেহারা ।

কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (KSDMA) তরফে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ব্রিগেড এবং এনডিআরএফ মোতায়ন রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে এয়ারফোর্স MI 17- এর দুটি হেলিকপ্টার। স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় স্বাস্থ্য মিশন সহায়তার জন্য কন্ট্রোল রুম খুলেছে। হেল্পলাইন নম্বর ৯৬৫৬৯৩৮৬৮৯ এবং ৮০৮৬০১০৮৩৩। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে তাঁর কথা হয়েছে। কেন্দ্রের তরফে সেরাজ্যের সরকারকে সব রকম সাহায্য করারও আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর তরফে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং‌ আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানানো হয়েছে। ওয়েনাড়ের এই বিপর্যয় নিয়ে এক্সে পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা এই লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীও


spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...