Tuesday, June 23, 2026

দূষণ কাটিয়ে জলে ঝাঁপ, প্যারিস অলিম্পিকে মেঘ সরল ট্রায়াথলনে

Date:

Share post:

সিন নদীর জলের দূষণ কাটিয়ে ট্রায়াথলন অনুষ্ঠিত হল প্যারিস অলিম্পিকে। বুধবার সকালে মহিলাদের সিন নদীতে ঝাঁপ দেওয়াতেই নিশ্চিন্ত হয় আয়োজন ফ্রান্স। নদীর দূষণের কারণে নির্ধারিত দিনে ট্রায়াথলন অনুষ্ঠিত করতে না পারায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয় ফ্রান্সকে। শেষ পর্যন্ত একদিন পরে হলেও, নদিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে পারায় স্বস্তিতে ফ্রান্স।

সিন নদীর দূষণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন অলিম্পিক কর্তৃপক্ষও। নদী পরিস্কার করতে আলাদা অর্থও বরাদ্দ হয়। প্যারিস ১.৪ বিলিয়ন ইউরো খরচ করে নদী পরিস্কার করে। তবে মঙ্গলবার ট্রায়াথলন অনুষ্ঠিত হওয়ার আগে দূষণের পরীক্ষায় পাস করতে পারেনি সিনের জল। ফলে মঙ্গলবারের প্রতিযোগিতা বাতিল হয়ে যায়। তবে বুধবার দূষণের পরীক্ষায় পাস করে সিনের জল।

সকালে বিশ্ব ট্রায়াথলন সংস্থা ও অলিম্পিক সংস্থার অনুমতিক্রমে নদিতে ঝাঁপ দেন প্রথমেই মহিলারা। আয়োজক দেশেরই প্রতিযোগী কাস্সান্দ্রে বিউগ্রান্ড এই প্রতিযোগিতায় সোনা জিতে নেন। রূপো জেতেন সুইজারল্যান্ডের জুলি ডেরন ও ব্রোঞ্জ পান ইংল্যান্ডের বেথ পটার। ট্রায়াথলনে সিন নদীরতে ১৫০০ মিটার সাঁতার কাটেন তাঁরা। মহিলাদের পরে পুরুষরাও এদিন ট্রায়াথলনে অংশ নেন।

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...