Tuesday, March 3, 2026

ভূমিধসে ‘মৃত্যুপুরী’ ওয়েনাড়! লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, টানা বৃষ্টিতে চিন্তা বাড়ছে প্রশাসনের

Date:

Share post:

কেরলের (Kerala) ওয়েনাড়ে (Waynad) ভূমিধসের (Landslide) ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী সেখানে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ২৭৬ জনের । পাশাপাশি নিখোঁজ এখনও ৩০০র বেশি মানুষ। কিন্তু সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।


কিন্তু আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই কেরলে লাগাতার বৃষ্টিতে উদ্ধারকাজে রীতিমতো বেগ পেতে হচ্ছে।প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয়রা জোরকদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এদিকে আবহাওয়ার পরিস্থিতি বেগতিক হওয়ার কারণে উদ্ধারকাজে আরো সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।

এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ওয়েনাড়ে উদ্ধার অভিযান পুরোদমে চলছে। আমাদের রাজ্য এমন বেদনাদায়ক দৃশ্য আগে কখনও দেখেনি। মূলত, মুন্ডাক্কাই, মেপ্পাড়ি এবং চুরামালা এলাকায় মৃতদের মধ্যে ৯৭ জনকে শনাক্ত করা গিয়েছে। তাঁদের মধ্যে ৭৫ জনের দেহ পরিজনেদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এদিকে ভূমিধসে আহত মোট ২১৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ৭৮ জন এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

তবে ওয়েনাড়ের বিপদ এখনই কাটছে না। মৌসম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ওয়েনাড় এবং তার পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।

spot_img

Related articles

উদ্বেগ-আতঙ্ককে সঙ্গী করে ঘরে ফিরলেন, নিজের অভিজ্ঞতার কথা লিখলেন সিন্ধু

উদ্বেগ আতঙ্ক কাটিয়ে দুবাই থেকে দেশে ফিরলেন পিভি সিন্ধু (PV Sindhu )। পশ্চিম এশিয়ায় যুদ্ধের জন্য  দুবাইতে আটকে...

দর্শকশূন্য যুবভারতীতে ম্যাচ খেলার নির্দেশ, ফেডারেশনের শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ মোহনবাগানের

আইএসএলের (ISL)শুরুতেই কড়া শাস্তির মুখে পড়ল মোহনবাগান( Mohun Bagan)।  চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ম্যাচ চলাকালীন দর্শকদের অসদাচরণের( spectator misconduct)...

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...