Monday, June 15, 2026

‘প্রয়াত’ শঙ্কর চক্রবর্তী! ভুয়ো খবরে জেরবার অভিনেতা বলছেন “দিব্যি আছি”

Date:

Share post:

“শুনলাম আপনি নাকি মারা গেছেন?” – সংবাদমাধ্যমের ফোনের উত্তরে অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty) বলছেন, ‘‘দিব্যি আছি।’’ বৃহস্পতিবার সকাল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নিজের মৃত্যু সংবাদের গুজব উড়িয়ে জবাব দিলেন টলিউড অভিনেতা (Tollywood Actor)। সোনালী চক্রবর্তীর (Sonali Chakraborty) মৃত্যুর পর থেকে একাই থাকেন শঙ্কর। একমাত্র মেয়ে থাকে মুম্বইতে। একাকীত্ব তাঁর নিত্যদিনের সঙ্গী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের অসহায়তার কথা জানিয়েছিলেন। কিন্তু তাই বলে মৃত্যু সংবাদ? নিজের মৃত্যুর খবর শুনে বলেন, ‘‘দিব্যি রয়েছি, ভালই তো আছি। ফোনের পর ফোন এসেই চলেছে! কী ভাবে এই গুজব ছড়াল বুঝতে পারছি না!’’

২০২২ সালের ৩১অক্টোবর অভিনেতা হারিয়েছেন স্ত্রী সোনালি চক্রবর্তীকে। দীর্ঘ দাম্পত্যের বিচ্ছেদে একাকিত্বে ভুগছেন অভিনেতা। জীবনসঙ্গীকে হারিয়ে নেশায় ডুবে ছিলেন শঙ্কর। সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন থিয়েটার তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। শঙ্কর বলেন, ‘‘আমার বিভিন্ন সাক্ষাৎকারের অংশবিশেষের বিকৃতি ঘটিয়ে অন্যায্য দাবি করা হচ্ছে।’’ মেয়ে মুম্বইয়ে থাকে কর্মসূত্রে। সেটাকে বলা হয়েছে বাবা-মেয়ের এখন কোনও বনিবনা নেই! এর মাঝেই মৃত্যুর খবরের গুজব ছড়িয়ে পড়ায় যথেষ্ট বিরক্ত অভিনেতা।


Related articles

এনসিপিআইয়ের প্রধান কার্যালয়ে পুলিশ-কেন্দ্রীয় বাহিনী! সাঁকরাইলের হাটগাছায় তুঙ্গে রহস্য

হাওড়ার সাঁকরাইলের বাণীপুরের হাটগাছা এলাকা। আপাতশান্ত এই প্রত্যন্ত এলাকাটিই এখন রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। নেপথ্যে রয়েছে ‘এনসিপিআই’ নামের একটি...

দলের টাকায় নতুন গাড়ি কেনার আবদার সুদীপের! ‘অবাঞ্ছিত অতিথি’দের তীব্র কটাক্ষ কুণালের

দল থেকে সব সুবিধা ভোগ করে এখন দিল্লিতে গিয়ে বড় বড় কথা বলছেন জনবিচ্ছিন্ন একদল তথাকথিত জনপ্রতিনিধি। এমনই...

ফের ইতিহাস বিকৃত করার অভিযোগ! মহেঞ্জোদারোর অনাবৃত মূর্তি ঢাকল NCERT

বিজেপি সরকার (BJP Govt.) ভারতের প্রাচীন ইতিহাসকে মুছে ফেলার বিভিন্ন চেষ্টা করছে তা বলার অপেক্ষা রাখে না। এর...

কল্যাণের পরে এবার সই জাল-কাণ্ডে মামলা ছাড়লেন বিচারপতিও!

বিধানসভার সই জাল-কাণ্ডে নতুন মোড়। আইনজীবীর বদলের পর এবার বিচারপতিও বদল। বিধানসভায় সই জাল-কাণ্ডে তৃণমূলের করা মামলার শুনানি...