Sunday, March 15, 2026

আমেরিকা, ইউরোপের পর ভারত; বন্ধ ইজরায়েলের উড়ান

Date:

Share post:

শুক্রবার থেকে একেবারেই বন্ধ হয়ে গেল ভারত থেকে ইজরায়েলগামী উড়ান। বৃহস্পতিবার প্রাথমিকভাবে বন্ধ হওয়ার শুক্রবার এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জানিয়ে বন্ধ করে দেওয়া হল টেল আভিভের বিমান। হামাস শীর্ষ নেতা ইসমাইল হানিয়ের হত্যার পরে ক্রমশ যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে মধ্য়প্রাচ্যে। যার মূল নিশানা ইজরায়েল হতে চলেছে। সেই দিকে নজর রেখেই সিদ্ধান্ত ভারতীয় উড়ান সংস্থার।

আমেরিকা থেকে ইজরায়েলগামী দুটি বিমান সংস্থা, জার্মানির বিমান সংস্থা, বেলজিয়াম, ইতালি, সুইজারল্যান্ডের বিমান সংস্থাও টেল আভিভে বিমান পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দিল্লি থেকে টেল আভিভগামী বিমান বাতিল করে দেয় এয়ার ইন্ডিয়া। যাত্রীরা যথেষ্ট অসুবিধার মধ্যেও পড়েন।

তবে শুক্রবার থেকে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য প্রাচ্যের বর্তমান অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ৮ অগস্ট থেকে বন্ধ করা হল বিমান পরিষেবা। পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। বিমানের টিকিট কাটা যাত্রীদের ক্ষতিপূরণের বিষয়টিও বিবেচনা করেছেন বিমান সংস্থা। বিমানের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা প্রাথমিক লক্ষ্য বিমান সংস্থার, জানানো হয়েছে।

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...