Friday, May 15, 2026

শহরে এফএনপি কেকস-এর নয়া স্টোর নজর কাড়ছে

Date:

Share post:

শহরের বুকে নতুন স্টোরের উদ্বোধন হল এফএনপি কেকস-এর। ক্যামাক স্ট্রিটে এই স্টোর চালু হয়েছে। সংস্থার অন্যতম কর্ণধার পূজা সিংঘানিয়া জানান, এটি তাদের তৃতীয় আউটলেট। তাদের আরও দুটি স্টোর লেকটাউনে আছে বলে জানিয়েছেন তিনি। তারা নিজেরাও কেক তৈরি করছেন। তাদের কেক এর একটা অন্য স্বাদ আছে বলে দাবি। এই স্টোরে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের কেক পাওয়া যাবে। দামও রাখা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে। এরই পাশাপাশি, বিয়ে বাড়ি থেকে তত্ত্ব সাজানো থেকে বাড়ি সাজানো, সব পরিষেবাই তারা দিচ্ছেন। যেকোনো ধরনের মেলায় সাজানো। এখানে মিলছে চকোলেটের নানান কেকের সম্ভার।

বর্তমানে তাদের জনপ্রিয় ‘এক্সপ্রেস ডেলিভারি’ যা এক ঘণ্টার মধ্যে আপনার কাছে পৌঁছে দেবে আপনার চাহিদা অনুযায়ী কেক। শুধু তাই নয় রাত বারোটা হোক বা ভোরের সূর্য ওঠার মুহূর্ত, এমনকি মধ্যরাতে আপনার চাহিদা অনুযায়ী কেক-ফুল ডেলিভারি দেওয়ার জন্য তৈরি এখানকার কর্মীরা। ঘণ্টায় ঘণ্টায় ডেলিভারির পাশাপাশি সবচেয়ে বেশি ডেলিভারি সঠিক সময়ে দেওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের নাম উঠেছে বলে জানান তিনি। ব্র্যান্ডেড কেক, ব্র্যান্ডেড চকলেট, কর্পোরেট ব্র্যান্ডেড ফ্লাওয়ার সহজেই মিলবে এই স্টোরে।

তাদের নয়া সংযোজন ‘গিটারিস্ট অন কল’।প্রিয়জনকে সারপ্রাইজ দিতে চাইলে আপনার ব্র্যান্ডেড ফ্লাওয়ার গিটারিস্টের হাত দিয়ে পৌঁছে দিতে পারবেন।এমনকী, ২০ থেকে ৫০ মিনিটের পারফরমেন্সও দিচ্ছেন তারা। এরই পাশাপাশি, দেশের যে কোনও প্রান্তে কেক বা ফুল পাঠিয়ে প্রিয়জনকে শুভেচ্ছা জানানোর জন্য অবশ্যই আপনাকে আসতে হবে তাদের স্টোরে। তাই আর দেরি না করে আপনার ভরসা হয়ে উঠুক এফএনপি কেকস।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...