Friday, May 15, 2026

অলিম্পিক্স থেকে ছিটকে গিয়েই বিরাট বার্তা সিন্ধুর

Date:

Share post:

গতকাল প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় নিয়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এই বিদায়ের ফলে অলিম্পপিক্সে পদকের হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন সিন্ধু। আর অলিম্পিক্স থেকে বিদায় নিতেই হতাশ ভারতীয় শাটলার। সোশ্যাল মিডিয়ায় দিলেন বিরাট বার্তা।

প্যারিস অলিম্পিক্সে হারের পর সিন্ধু লেখেন, “ প্যারিস ২০২৪: একটা সুন্দর যাত্রা, কিন্তু একটা কঠিন হার। আমার পেশাদার জীবনে অন্যতম কঠিন হার এটা। বেশ কিছুটা সময় লাগবে মেনে নিতে। কিন্তু জীবন এগিয়ে নিয়ে যেতেই হয়। আমিও জানি কোনও না কোনও দিন ঠিক মেনে নিতে পারব। প্যারিসের যাত্রাটা একটা লড়াই ছিল। দু’বছর চোটে ভুগেছি। অনেকটা সময় খেলার বাইরে থেকে। এই সমস্যা গুলো থাকা সত্ত্বেও এখানে দাঁড়িয়ে আমার সুন্দর দেশের হয়ে তিনবার অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। এই কঠিন সময়ে আপনাদের বার্তা আমার কাছে অনেকটা স্বস্তি নিয়ে এসেছে। আমি এবং আমার দল প্যারিসে নিজেদের সেরাটা দিয়েছি। তাই ফেরার সময় কোনও আক্ষেপ না নিয়েই ফিরতে চাই।” এখানেই না থেমে সিন্ধু আরও বলেন, “ ভবিষ্যৎ নিয়ে একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, আমি এগিয়ে যাব। তবে একটা ছোট বিরতির পর। আমার শরীর, বিশেষ করে আমার মনের একটা বিরতি খুব দরকার। তারপর মন দিয়ে আগামী দিনের পরিকল্পনা স্থির করব। এই খেলাটাকে ভালবাসি। তাই আরও বেশি দিন উপভোগ করতে চাই।”

আরও পড়ুন- অলিম্পিক্সে পদক জয়ের মাঝেই বিপাকে মানু-সরবজ্যোতদের কোচ , পেলেন দুঃসংবাদ


Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...