Wednesday, May 13, 2026

রবিবার থেকে লাগু, মা উড়ালপুলে যানজট কমাতে জরিমানা

Date:

Share post:

বারবার গাড়ির চালক বা মালিকদের বোঝানোতেও কাজ না হওয়ায় বিশাল অঙ্কের জরিমানার পথে যেতে হল কলকাতা পুলিশকে। রবিবার থেকেই সেই জরিমানা লাগু করছে কলকাতা পুলিশ। এর ফলে মা উড়ালপুর, আচার্য জগদীশচন্দ্র বোস রোডের যানজটের সমস্যা অনেকটা কমানো যাবে বলেই আশা কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের।

মা উড়ালপুলের উপরে কোনও দুর্ঘটনা ঘটলে চালকরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। তার ফলে দীর্ঘক্ষণ আটকে পড়ে অন্যান্য গাড়ি। যে যানজট তৈরি হল তাতে প্রায় একঘণ্টার জন্য আটকে যায় গুরুত্বপূর্ণ এই উড়ালপুল। আবার হঠাৎ করে গাড়ি খারাপ হয়ে গেলেও যানজট তৈরি হয় মা উড়ালপুলে যার প্রভাব আচার্য জগদীশচন্দ্র বসু রোড পর্যন্ত পড়ে। আটকে যায় এই গুরুত্বপূর্ণ রাস্তার যাতায়াতও।

কলকাতা পুলিশের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এভাবে গাড়ি দাঁড় করিয়ে অশান্তি করলে বা কোনও কারণে গাড়ি দাঁড় করিয়ে যানজট তৈরি করলে জরিমানা লাগু হবে। মোটরযান আইনের ১৯০ (১) ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা থেকে শুরু করে বেশ অনেকটা বেশি জরিমানা হতে পারে। রবিবার থেকে সেই নিয়ম কার্যকর করছে কলকাতা পুলিশ। এর ফলে অহেতুক মা উড়ালপুলের উপর গাড়ি দাঁড় করিয়ে অশান্তি করার ঘটনা, এমনকি দুর্ঘটনা যাতে না ঘটে তা নিয়েও চালকদের মধ্যে সতর্কতা তৈরি করা যাবে, আশা কলকাতা পুলিশের।

Related articles

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...