Tuesday, June 23, 2026

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

Date:

Share post:

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে বৈশাখ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার প্রোটেম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন তাপস রায় (Tapas Roy)। এবার একে একে বিধায়করা শপথ নেবেন। বুধবার (১৩ মে) প্রথমার্ধে মুখ্যমন্ত্রী এবং অন্য মন্ত্রীদের বিধায়ক পদে শপথ হবে। সকাল সাড়ে দশটা থেকে বিধানসভায় শপথবাক্য পাঠ করাবেন স্পিকার। প্রথমার্ধেই উত্তরবঙ্গের জেলাগুলি এবং মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নেবেন । দ্বিতীয়ার্ধে নদিয়া এবং দুই ২৪ পরগনার জয়ী প্রার্থীরা বিধায়ক পদে শপথ নেবেন। আগামী ১৪ মে, বৃহস্পতিবার বাকিদের শপথগ্রহণ হবে বলে জানা গিয়েছে।

রাজ্য বিধানসভার তরফ থেকে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে পর পর দু’দিন— বুধ এবং বৃহস্পতিবার ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হবে। তা ছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দু’টি আসন থেকে জিতেছেন। একটি করে সিট ছাড়তে হবে তাঁদের। ফলে এই মুহূর্তে মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন। বৃহস্পতিবার প্রধমার্ধে শপথবাক্য পাঠ করবেন কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীরা। দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...