Tuesday, June 23, 2026

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

Date:

Share post:

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে।
হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

 

গুরুতর অসুস্থ হয়ে প্রাক্তন মোহনবাগান সভাপতি সোমবার রাতে ভর্তি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৪ ঘণ্টার লড়াই শেষে না ফেরার দেশে পারি দিলেন বাগানের টুটু দা(Tutu Bose)।

চিকিৎসকরা সব রকম চেষ্টা করেছিলেন, মঙ্গলবার রাতে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হওয়ায় পরই সব আশা শেষ। গভীর রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর পরিবারের তরফে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার পর হৃদরোগে আক্রান্ত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি।

সোমবার সন্ধ্যার পর থেকেই হঠাৎই অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট বর্ষীয়ান এই ক্রীড়া প্রশাসকের।

বিগত এক বছরের বেশি সময় ধরেই অসুস্থ মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি। হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতেন না।

১৯৯১ সালে প্রথমবার মোহনবাগান সচিব হন টুটু বসু। ১৯৯৫ সালে ক্লাবের সভাপতি হন সেই পদে ছিলেন ২০১৮ সালে। ২০২৫ সালে মোহনবাগানের রত্ন সম্মান প্রদান করা হয় তাঁকে।

মোহনবাগান এবং টুটু বোস নামটা সমার্থক হয়ে গিয়েছিল যখনই ক্লাব বিপদে পড়েছে তিনি এগিয়ে এসেছেন নিজে ব্যক্তিগত উদ্যোগে ফুটবলারদের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন । আর্থিক সংকট থেকে মুক্ত করেছেন বারবার মোহনবাগান ক্লাবকে ।মোহনবাগান ক্লাবে একটা প্রচলিত প্রবাদ ছিল শীত গ্রীষ্ম বর্ষা টুটু বোস ভরসা। দল বদলে যে ফুটবলারকে পছন্দ করেছেন তাকেই নিয়েছেন ।কিন্তু জীবন যুদ্ধে হার মানতেই হলো, বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গেলেন বাগান রত্ন। শোকের ছায়া গোটা ময়দানে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...