Wednesday, June 24, 2026

জ্বলছে ইংল্যান্ড, গ্রেফতার শতাধিক; আগুন ছড়ালো আয়ারল্যান্ডেও

Date:

Share post:

ভুল তথ্যে আগুন জ্বলল উত্তর ইংল্যান্ডে। একদিক থেকে যেমন দোকানপাট ভাঙচুর থেকে আগুন লাগানো, সরকারি এলাকার বেড়া ভাঙা, হোটেলে হামলা চালানোর মত ঘটনায় আতঙ্ক ছড়ালো। অন্যদিকে আহত হলেন পুলিশ কর্মীরা। অনেকটাই জাতিবিদ্বেষমূলক হামলার চেহারা নেওয়া এই অরাজকতা ঠেকাতে পুলিশকে খোলা হাতে খেলার নির্দেশ দিল কিয়ের স্টার্মার প্রশাসন।

দিন পাঁচেক আগে দুই শিশুর উপর ছুরির হামলাকে কেন্দ্র করে প্রাথমিকভাবে অশান্তির আগুন ছড়ায় উত্তর ইংল্যান্ডের সাউথপোর্ট এলাকায়। শনিবার সেই অশান্তি চরম আকার নেয়। হাল, লিভারপুর, বিস্ট্রল, ম্যানচেস্টার, ব্ল্যাকপুল এলাকায় অশান্তি ছড়ালে পুলিশ তৎপরতার সঙ্গে তা দমন করার চেষ্টা করে। বেশ কিছু পুলিশকর্মীর নাক ফাটে, মাথা ফাটে। আক্রান্ত হন সংবাদমাধ্যমের কর্মীরাও। ধর্মীয় মৌলবাদীদের নিয়ন্ত্রণে সব রকম শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

পুলিশ প্রশাসনের প্রচেষ্টা সত্ত্বেও অশান্তির আগুন ছড়ায় উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে। তবে ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। রবিবার পর্যন্ত প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে বেশ কিছু গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশনেরও অভিযোগ ওঠে। সেই সব গণমাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেয় ব্রিটিশ প্রশাসন।

রবিবার সকালে পরিস্থিতি অনেকটা শান্ত হলে এলাকা পরিষ্কারে হাত লাগায় বেলফাস্ট প্রশাসন। সেই সঙ্গে হাত লাগান স্বেচ্ছাসেবকরা। তবে প্রাণহানির ঘটনা না ঘটায় খানিকটা নিশ্চিন্ত প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। যদিও অভিবাসী বহু মানুষ সর্বস্ব হারান এই হামলায়। অনেকেই দাবি করেন, জীবনের শেষ সঞ্চয় হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছেন তাঁরা।

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...