Sunday, May 17, 2026

শুরু কার্ফু, বাংলাদেশে হিংসার বলি পুলিশ থেকে আন্দোলনকারী

Date:

Share post:

কোথাও জ্বলছে পার্টি অফিস। কোথাও আস্ত একটা মানুষ। আন্দোলনকারীদের দিকে কোথাও বলপ্রয়োগ পুলিশের। কোথাও থানায় পড়ে সার সার মৃতদেহ।

কোটা আন্দোলনের নামে কার্যত ধ্বংস উপত্যকার চেহারা নিতে চলেছে প্রতিবেশী বাংলাদেশ। পরিস্থিতি সামাল দিতে রবিবার সন্ধ্যা ৬টা থেকে জারি হয়েছে অনির্দিষ্টাকালের জন্য কার্ফু। সপ্তাহের শুরুতেই বন্ধ থাকছে ব্যাঙ্ক। এমনকি তিনদিন শেয়ার বাজারও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট সহ সব আদালতও বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে।

আন্দোলনকারীরা এখন শেখ হাসিনার পদত্যাগ দাবি করছেন। ফলে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি লড়াইয়ের ময়দানে নেমেছে আওয়ামী লিগ। আন্দোলনকারীরা কিশোরগঞ্জে আওয়ামী লিগের পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়। আন্দোলনকারীদের পুলিশ ও আওয়ামী লিগ কর্মীরা একযোগে প্রতিরোধ করছে। আর তাতেই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। সন্ধ্যা ৬টায় যে সংখ্যাটা ছিল ৬০ এর কাছাকাছি, সন্ধ্যা ৭টায় সেটা ৭০ এর কাছাকাছি পৌঁছে যায়। শেষ পর্যন্ত হাসপাতাল ও পুলিশ সূত্রে ৭২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ফেনি থেকে রংপুর, পাবনা, সিলেটে মৃত্যু মিছিল অব্যাহত। তার মধ্যে শুধুমাত্র সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভিতরে ১২ জন পুলিশকর্মীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। একাধিক এলাকায় গুলিতে আহত সাংবাদিকরাও। ভাঙচুর চালানো হয় দুই পত্রিকার দফতরেও।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...