Tuesday, June 23, 2026

স্বপ্ন সত্যি জোকারের, আলকারাজকে হারিয়ে জিতলেন অলিম্পিক্সে সোনা

Date:

Share post:

অবশেষে স্বপ্ন পূরণ নোভাক জোকোভিচের। ঝুলিতে ঢুকলো অলিম্পিক্সের সোনার পদক। এতদিন নোভাকের ট্রফির লিস্টে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম থাকলেও, ছিল না অলিম্পিক্সে সোনার পদক। এবার সেই পদকও যোগ হল। রবিবার অলিম্পিক্সে টেনিসে পুরুষদের সিঙ্গলসে স্পেনের কার্লোস আলকারাজকে হারিয়ে দিলেন তিনি। ম্যাচের ফলাফল ৭-৬,৭-৬। এই জয়ের ফলে স্টেফি গ্রাফ, আন্দ্রে আগাসি, রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারের পর বিশ্বের পঞ্চম টেনিস খেলোয়াড় হিসাবে ‘গোল্ডেন স্ল্যাম’, অর্থাৎ চারটি গ্র্যান্ড স্ল্যামই একবার করে জেতার পাশাপাশি অলিম্পিক্সে সোনা জিতলেন জোকার।

রবিবার ফাইনালে চলে হাডাহাডি লড়াই। ফাইনাল হয় ফাইনালের মতোই । দুই খেলোয়াড়ের কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়েননি। দু’টি সেট টাইব্রেকারে যাওয়া থেকেই প্রমাণিত। প্রথম সেট গড়ায় ৯৪ মিনিট। প্রথম সেটে শেষমেশ ৭-৬-এ জয় লাভ করেন জোকার। দ্বিতীয় সেটেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। এক মুহূর্তও হাল ছাড়তে রাজি ছিলেন না কেউ। তবে শেষ হাসি হাসেন জোকোভিচ। দ্বিতীয় সেটও জিতে নেন ৭-৬ ব্যবধানে।

আরও পড়ুন- সেমিফাইনাল অতীত, লক্ষ্যের নজর এখন ব্রোঞ্জ পদক জয়


Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...