Thursday, May 14, 2026

দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার ম.র্মান্তিক মৃ.ত্যুতে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

দিল্লির কোচিং সেন্টারে তিন পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুতে কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। সোমবার দেশের শীর্ষ আদালতের তরফে নোটিশ পাঠানো হয়েছে তিন কর্তৃপক্ষের কাছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে দিল্লি সরকারকেও। বিষয়টি নিয়ে জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার কাছেও।

সপ্তাহ তিনেক আগে বেসমেন্টে থাকা কোচিং সেন্টারে জলে ডুবে তিন পড়ুয়ার মৃত্যু হয় । সেই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে শীর্ষ আদালত। তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানিয়েছে, কোচিং সেন্টারগুলো মৃত্যুর চেম্বারে পরিণত হয়েছে। বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে শুনানি শুরুতেই কোচিং সেন্টারগুলোকে তীব্র ধিক্কার জানান দুই বিচারপতি। তাদের বক্তব্য, এই জায়গাগুলো তো মৃত্যুর চেম্বার হয়ে উঠেছে। যদি নিরাপত্তা সংক্রান্ত নিয়ম মেনে কোচিং সেন্টার চালানো না যায় তাহলে অনলাইনে পড়াশোনা হোক। ইউপিএসসি পরীক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কোচিং সেন্টারগুলো। দুই বিচারপতি জানিয়েছেন, কেন্দ্র এবং দিল্লির সরকারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। জবাব তলব করা হয়েছে দিল্লি পুরসভার থেকেও।

উল্লেখ্য, দিল্লি হাই কোর্টের নির্দেশে অন্তত ৩৬টি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছিল। উচ্চ আদালতের সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কোচিং ইনস্টিটিউট ফেডারেশন। সেই পিটিশনের উপরেও ১ লক্ষ টাকা জরিমানা করেছে শীর্ষ আদালত। ইতিমধ্যেই ৩ ইউপিএসসি পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...