Wednesday, June 24, 2026

শুধু অভিনয়ই নয়, প্রযোজনা থেকেও বিদায় আমিরের! বড় দায়িত্ব পাচ্ছেন জুনেইদ

Date:

Share post:

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনয় থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়েছেন। এবার কি প্রযোজনার ক্ষেত্রেও তিনি সিনেজগত থেকে দূরত্ব বাড়াতে চাইছেন আমির খান(Amir K)? মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে বলিউডের নতুন ‘মহারাজা’ জুনেইদ খানকে (Junaid Khan) সমস্ত দায়িত্ব দিয়ে প্রযোজনা সংস্থা থেকে অবসর নিচ্ছেন সুপারস্টার।

আমির-পুত্রের বলিউডি ডেবিউ ইতিমধ্যেই বহুল প্রশংসিত। বিজ্ঞাপনী ছবিতে সহযোগী পরিচালকের কাজ করার অভিজ্ঞতা রয়েছে জুনেইদের। ‘পিকে’ (PK ) ছবির শুটিং সেটে সব সময় দেখা গেছে তাঁকে। মনে করা হচ্ছে এতকিছু দেখার পরেই ছেলের হাতেই প্রযোজনা সংস্থার দায়িত্ব ছাড়তে তৈরি বলিউড তারকা। কিন্তু জুনেইদ (Junaid Khan)কি তৈরি? প্রশ্ন শুনে মিষ্টি হেসে তারকা পুত্রের উত্তর, ‘বাবা বলেছিল, ‘আমি অবসর নিচ্ছি। তুমি দায়িত্ব নিচ্ছ না কেন?’ সেই জন্যই প্রযোজনার সংস্থার কাজে হস্তক্ষেপ করি। প্রযোজনা সংস্থার কাজ নিয়ে আমার ভাল জ্ঞান রয়েছে।’ অর্থাৎ আমির খানকে নিয়ে যা রয়েছে তার কিছুটা তো অবশ্যই ঘটতে চলেছে। জুনেইদের কথাতেই তা স্পষ্ট।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...