Saturday, March 14, 2026

সব জুটমিল ও পাটের চাষ বন্ধ হওয়ার আগে উদ্যোগ নিন: লোকসভায় ইউসুফ

Date:

Share post:

রাজ্যের জুটমিল নিয়ে একাধিক বিজেপি নেতা রাজনীতি করেছেন। কিন্তু তাতে রাজ্যের পাটশিল্প থেকে শ্রমিক বা পাটচাষীদের কোনও উন্নতিই হয়নি। সংসদে বারবার তৃণমূল সাংসদরা এনিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু কেন্দ্রের সরকার পাটচাষী বা জুটমিল শ্রমিকদের জন্য এগিয়ে আসেনি। তারপরেও এই দুই শ্রেণির মানুষের জন্য দাবি থামায়নি রাজ্যের শাসকদল। বুধবার লোকসভায় জুটমিল শ্রমিক ও পাটচাষীদের জন্য কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন।

লোকসভায় বহরমপুর সাংসদ উল্লেখ করেন, “মুর্শিদাবাদ, হুগলি, নদিয়ায় পাটের চাষ হয়। এই উদ্যোগে হাজার হাজার পরিবারের জীবন জীবিকা নির্ভর করে। কিন্তু বর্তমানে তাঁদের কঠিন প্রতিকূলতার সম্মুখিন হতে হচ্ছে। যার অন্যতম কারণ প্লাস্টিকের ব্যাগ।”

প্লাস্টিক ব্যবহারের লাগাম টানতে কেন্দ্রের সরকার অনেক নিয়ম কানুন লাগু করেছে। পরিবেশবান্ধব পাটের ব্যাগের ব্যবহার করার জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সেই নির্দেশিকা নিয়ে কোনও পদক্ষেপই নেয়নি কেন্দ্রের সরকার, সংসদে অভিযোগ করেন ইউসুফ। তবে এখনও এই দুই শ্রেণির মানুষের জীবন ও জীবিকা রক্ষা করার সম্ভাবনার রয়েছে। সেই উদ্দেশ্যে লোকসভায় তৃণমূল সাংসদ দাবি করেন, “জুটমিল ও পাটের চাষ বন্ধ হওয়ার আগে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। একে উৎসাহ দেওয়ারও চেষ্টা করা প্রয়োজন। তার ফলে পাটচাষীরা আরও উপার্যন করতে পারবেন ও জুটমিলের শ্রমিকরা বেশি বেতন পাবেন।”

spot_img

Related articles

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...