Tuesday, June 23, 2026

‘মোটা’ স্বামীর সঙ্গে সঙ্গমে আপত্তি, শারীরিক মিলনে টাকা দাবি মহিলার

Date:

Share post:

বিবাহিত জীবনের বয়স দশ, দুই সন্তানের জননী ‘মোটা’ স্বামীর সঙ্গে সঙ্গমে টাকা চাইছেন। দিনের পর দিন এই ঘটনা সহ্য করতে না পেরে এবার বিবাহ বিচ্ছেদের মামলা করলেন যুবক। অদ্ভুত এই ঘটনা ঘটেছে তাইওয়ানে (Taiwan)। স্বামীর দাবি বিয়ের তিন বছর পর থেকেই তাঁর স্ত্রী তাঁর চেহারা নিয়ে কটাক্ষ করতে থাকেন এবং ২০১৯ সাল থেকে তাঁদের মধ্যে কোনও শারীরিক সম্পর্ক নেই। শুধু তাই নয় ওই মহিলা তাঁর সঙ্গে শারীরিক মিলনের জন্য টাকা দাবি করতেন বলে অভিযোগ স্বামীর!

মামলাকারী জানিয়েছেন স্ত্রী তাঁকে ‘মোটা’ এবং মিলনে ‘অক্ষম’ বলে আত্মীয়দের কাছে অপমান করতেন। ২০২১ সালে তিনি প্রথম বিবাহবিচ্ছেদের মামলা করেন। পরে স্ত্রীয়ের অনুরোধে মামলা তুলে নিলেও ফের মানসিক অত্যাচার শুরু হয়। মূলত সেই সময় থেকেই তাঁর সহধর্মিণী মিলনের জন্য টাকা দাবি করতে শুরু করেন বলে অভিযোগ। এরপর বছর দুয়েক স্ত্রীয়ের থেকে আলাদা থাকার পর ডিভোর্সের মামলা করেছেন তিনি।


Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...