Tuesday, June 23, 2026

বিনেশ ফোগত ইস্যুতে আইওসি-র কাছে আবেদন ভারতের, সংসদে বিবৃতি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর

Date:

Share post:

বিনেশ ফোগত ইস্যুতে আইওসি-র কাছে আবেদন করেছে ভারত ৷ আইওসি-র নিয়ম মেনে বিনেশের বিষয়টি নিয়ে আবেদন করা হয়েছে৷ ভারতীয় কুস্তিগির ৫০ কেজির মহিলা ফ্রি স্টাইল বিভাগে মাত্র ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ডিসকোয়ালিফাই হয়ে যান৷ তার আজই সোনার মেডেলের জন্য নামার কথা ছিল৷ আজ সকালেই কুস্তি ফাইনালের আগে তার ওজন করা হলে তিনি ওভারওয়েট হন।

ভিনেশ ইতিহাস তৈরি করেন মঙ্গলবার রাতে ৷ তিনি সেমিফাইনালে জেতার পরেই ফাইনালে চলে যান এবং তিনিই প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে ফাইনালের টিকিট পেয়েছিলেন ৷ সারা দেশ স্বপ্ন দেখেছিল, অলিম্পিক্সের মঞ্চ থেকে নিশ্চিতভাবে আরও একটি পদক আসছে ৷ কারণ, ভারত রুপো অন্তত পেতই৷ আইওসি আবেদন করেছে, যেন কেউ বিনেশ ফোগতের প্রাইভেসি যেন অতিক্রম না করে৷ এটা তৃতীয় অলিম্পিকে অংশ নিচ্ছেন বিনেশ ৷ তিনি ওভারওয়েট হওয়ার কারণে এই কুস্তির লড়াইয়ের তালিকায় একদম শেষ স্থানে থেকে লড়াই করছেন ৷

ভারতীয় কুস্তিগির বিনেশ এই মুহূর্তে হাসপাতালে ভর্তি ৷ প্যারিসে ডিহাইড্রেশনের কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ এক রাতে স্বপ্নভঙ্গ হল বিনেশের ৷ বুধবারই প্যারিস থেকে সকালে দুঃসংবাদ আসে৷ সেখানে বলা হয় ৫০কেজি ফ্রি স্টাইলের ফাইনালে অতিরিক্ত ওজন হওয়ার জন্য অংশ নিতে পারবেন না বিনেশ ফোগত ৷

বুধবার সংসদে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডবীয় বলেন, বুধবার বিনেশের ওজন মেপে দেখা যায়, ৫০ কেজি ১০০ গ্রাম। তাঁর খেলা বাতিল করে দেওয়া হয়। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির কাছে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশন। আইওএ-র প্রেসিডেন্ট প্যারিসে রয়েছেন। ফোনে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। বিনেশকে সরকারের তরফ থেকে সবরকম সাহায্য এবং সুযোগসুবিধা দেওয়া হয়েছিল বলেও সংসদে উল্লেখ করেছেন মনসুখ।বুধবার অসুস্থ হয়ে পড়েছেন বিনেশ। তাকে প্যারিসের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার শরীরে জলের ঘাটতি থাকায় এই অসুস্থতা। জানা গিয়েছে, সারা রাত ধরে ওজন কমানোর জন্য পরিশ্রম করেছিলেন বিনেশ। তাই সকালে অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার কিউবার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিক্স কুস্তির ফাইনালে ওঠেন বিনেশ। তাঁর রুপো নিশ্চিত হয়ে গিয়েছিল। সোনার লড়াই হওয়ার কথা ছিল বুধবার।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...