Saturday, June 6, 2026

যুবতীর গায়ে গরম জল! ‘সম্পত্তির হাঙর’ পিষেমশাই-ভাই গ্রেফতার

Date:

Share post:

সম্পত্তির লোভে যুবতীর গায়ে গরম জল ঢেলে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করল আত্মীয়রা। বিশেষভাবে সক্ষম মেয়ের অবস্থা দেখে স্তম্ভিত বাবা। পরে পুলিশে অভিযোগ জানালে পুলিশ যুবতীর পিষেমশাই ও নাবালক ভাইকে গ্রেফতার করে। তবে এরকম ঘটনা প্রথমবার নয় বলেও জানান যুবতীর বাবা। ঘটনায় তদন্ত শুরু করেছে উত্তরপাড়া থানার পুলিশ।

যুবতীর বাবার অভিযোগ তাঁর বাবার থেকে জোর করে কোন্নগরের বাড়িটি লিখিয়ে নেন তাঁর বোন ও ভগ্নিপতী। সেই থেকে তাঁরা নিজেদের উত্তরপাড়ার বাড়ি ছেড়ে কোন্নগরের বাড়িতে শুধু থাকতে শুরু করেনি, সেখান থেকে যুবতী ও তাঁর বাবা-মাকে তাড়ানোর নানা পন্থা নেয়। বিভিন্ন ভাবে মানসিক চাপ তৈরি করা হয় তাঁদের উপর।

মে মাসে মারা যান যুবতীর মা। বাবা বেসরকারি সংস্থার কর্মী। ফলে পেশার তাগিদে বিশেষভাবে সক্ষম মেয়েকে ঘরে রেখেই তাঁকে বেরোতে হয়। তারই সুযোগে রান্নাঘরে ‘বিশেষভাবে’ গরম জল করে এনে যুবতীর গায়ে ঢেলে দেয় তাঁর ভাই। পরে তাঁর পিসি সেই আঘাতে মলম দেওয়ার চেষ্টা করেন। এমনকি ঘটনা ধামাচাপা দিতে যুবতীকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যায় পিষেমশাই। কিন্তু বাবা বাড়ি ফিরতেই সব সত্যি সে জানায়। তারপরেই পুলিশে অভিযোগ জানান যুবতীর বাবা।

Related articles

কলকাতায় ৬০টি নিউ জেনারেশন মেট্রো: প্রতিশ্রুতি রেলমন্ত্রীর

দীর্ঘ টালবাহানার পরে সম্পূর্ণ হয়েছে কলকাতা মেট্রোর চিংড়িহাটা অংশের সংযুক্তকরণের কাজ। শনিবার রাজ্যে এসে সেই অংশের কাজ পরিদর্শনে...

মহামেডানের খেলোয়াড়দের পেমেন্ট মেটাতে দ্রুত ফান্ড জোগাড়ের প্রতিশ্রুতি হুমায়ুনের

মহামেডান স্পোটিং ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হয়েছেন বিধায়ক হুমায়ুন কবির (Humayun Kabir)। শনিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা...

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...