Sunday, June 7, 2026

সিগন্যালিং ত্রুটির কারণেই হয়েছিল বালাসোর ট্রেন দুর্ঘটনা, দেবের প্রশ্নের উত্তরে জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী

Date:

Share post:

গত বছরের ২ জুন ওড়িশার বালাসোরে করমন্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষে প্রায় ৩০০ জনের যাত্রীর মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন প্রায় ১২০০ জন। মর্মান্তিক এই দুর্ঘটনার পরেই প্রশ্ন উঠেছিল রেলের নিরাপত্তা নিয়ে। এই ট্রেন দুর্ঘটনার কারণ কি তা নিয়ে গোটা দেশে ধোঁয়াশা তৈরি হয়েছিল৷ কিভাবে একই লাইনে চলে এসেছিল ঘন্টায় ১২০ কিমি বেগে চলতে থাকা করমন্ডোল এক্সপ্রেস এবং মালগাড়ি ? প্রশ্ন তুলেছিল ওয়াকিবহাল মহল৷ এই আবহে দুর্ঘটনার তদন্ত শুরু করেছিলেন রেলওয়ে সেফটি কমিশনার৷

সবিস্তারে তদন্ত করার পরে রেল মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে সংশ্লিষ্ট লাইনে রেলের সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটি থাকার কথা জানিয়েছিলেন সিআরএস বা কমিশনার অফ রেলওয়ে সেফটি৷ বুধবার লোকসভায় বালাসোর ট্রেন দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই তথ্যই তুলে ধরলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷

তৃণমূল কংগ্রেসের সাংসদ-অভিনেতা দীপক অধিকারী(দেব)-র লিখিত প্রশ্নের উত্তরে রেল মন্ত্রী জানান, দুর্ঘটনাস্থলের কাছে অবস্থিত উত্তর গুমটি বরাবর রেলের সিগন্যালিং মেরামতির কাজ চলছিল। লেভেল ক্রসিংয়ের কাছে অবস্থিত ৯৪ নং গেটের ইলেকট্রিক লিফটিং ব্যারিয়ারের বিকল্প ব্যারিয়ার লাগানোর সময়ে এই সিগন্যালিং ত্রুটি হয়েছিল৷ এই কারণেই হয়েছিল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। এই দুর্ঘটনার ক্ষেত্রে দায়ী চিহ্নিত করে সাতজন রেলওয়ে আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তৃণমূল সাংসদ দীপক অধিকারী(দেব)-র লিখিত প্রশ্নের উত্তরে জানান রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷

আরও পড়ুন- গ্রামীণ এলাকায় ডেঙ্গি এবং ম্যালেরিয়া রুখতে বিশেষ অ্যাপ চালু পঞ্চায়েত দফতরের

 

Related articles

স্বরূপের গ্রেফতারিতে ‘৭২ ঘণ্টা চ্যালেঞ্জ’ জয়ের উদযাপন দেব- অনির্বাণের!

টলিপাড়ার 'বয়কট সংস্কৃতি' প্রায় দেড় বছরের জন্য কাজ কেড়ে নিয়েছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)কাছ থেকে। কিন্তু এবার...

প্রস্তুতি ম্যাচে জয়ের মধ্যেই ধাক্কা ব্রাজিলের, চোট পেয়ে অনিশ্চিত নির্ভরযোগ্য ফুটবলার

বিশ্বকাপের (FIFA World Cup) আগে শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের বিরুদ্ধে ২-১ গোলে জয় পেল ব্রাজিল(Brazil)। ব্রাজিলের হয়ে দু’টি...

১.৭৭ লক্ষ কোটির ঋণ! হিমন্ত সরকারের কীর্তিতে উদ্বিগ্ন আদালত

হিসাব বহির্ভূত অর্থ খরচ করেছে অসমের হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) বিজেপি সরকার (BJP Govt.)। সম্প্রতি ক্যাগ রিপোর্টে...

সরকারি হাসপাতালে ভুয়ো ডাক্তার! আবার সেই ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশের ছবি

বিজেপি জমানায় শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্নের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...