Wednesday, May 6, 2026

শুক্রবার আলিমুদ্দিন থেকে বুদ্ধদেবের শেষ যাত্রা, হবে দেহদানও: দলের সিদ্ধান্ত জানালেন সেলিম

Date:

Share post:

আজ সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে বাড়িতে আসেন। চিকিৎসকরা বহু চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) প্রয়াণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim)। তিনি বলেন, তাঁর প্রয়াণে সব মহলেই শোকের ছায়া। সেলিম জানান, বৃহস্পতিবার সাড়ে ১২ টা পর্যন্ত বাড়িতে থাকবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ।

মূলত তাঁর অনুরাগী ও রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সমর্থকরা যাতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন সেকারণেই বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ সংরক্ষিত রাখা হবে। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে আলিমুদ্দিন স্ট্রিটে প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ রাখা থাকবে বলে জানিয়েছেন সেলিম। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো যাবে।

ইতিমধ্যে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন বাম দলের নেতা, কর্মীদের পাশাপাশি দলের হাইকম্যান্ড। মহম্মদ সেলিম আরো জানান, আপাতত বেশকিছুক্ষণ পাম অ্যাভিনিউয়ের বাড়িতেই থাকবেন বুদ্ধদেব। সেখানেই তাঁর পরিচিত, আত্মীয় ও স্থানীয়রা শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এরপর দুপুর সাড়ে ১২ টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ সংরক্ষণ করা হবে। শুক্রবার বিকেল ৪টে নাগাদ আলিমুদ্দিন থেকে শেষ যাত্রা হবে। তবে কোন মেডিকেল কলেজে দেহ দান হবে সেটা আলোচনা চলছে এবং আজ রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কোথায় রাখা হবে তা নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেবে দল।


Related articles

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...

নন্দীগ্রামের সিট ছাড়ছেন শুভেন্দু! ভোটারদের কীসের ইঙ্গিত ভূমিপুত্রের

একটানা পর পর তিনবার জয়, দু-বার হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীকে, নন্দীগ্রামের (Nandigram) মানুষের বিপুল সমর্থন ও...