Wednesday, May 6, 2026

জাপানে তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১!

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে জাপানে তীব্র ভূমিকম্প (Earthquake)। উপকূলে জারি সুনামি সতর্কতা (Tsunami)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল কিউশু দ্বীপে মাটির ৩০ কিলোমিটারে গভীরে। মিয়াজ়াকিতে ইতিমধ্যেই সমুদ্রের ঢেউ ২০ সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত উঠছে। প্রশাসনের তরফে পর্যটক এবং সাধারণ মানুষকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। হতাহতের কোন খবর নেই।

বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হল জাপান। ‘প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয়ে’ অবস্থিত এই দেশে।বেশিরভাগ ক্ষেত্রেই ভূমিকম্পের তীব্রতা থাকে ৬ বা তার বেশি। সতর্কবার্তায় বলা হয়েছে, জাপানের দক্ষিণ উপকূলের দুই দ্বীপ কিউশু এবং শিকোকুতে সমুদ্রের ঢেউ ১ মিটার উচ্চতা পর্যন্ত উঠতে পারে। যদিও এই কম্পন থেকে সুনামির কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।


Related articles

ত্রিপুরা থেকে বাংলা-ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা বিজেপির! প্রতিহত করা হবে: CPIM

ক্ষমতায় এসেই লেনিনের মূর্তিতে হামলা- ত্রিপুরা থেকে বাংলা একই অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ৪ মে- ভোটের ফল প্রকাশের দিনই...

ঝুঁকি নিচ্ছেই না বিনিয়োগকারীরা, টাকার দামে পতন অব্যাহত

সংঘর্ষ অব্যাহত পশ্চিম এশিয়ায় (Middle East Tensions)। উপসাগর ও সংযুক্ত আরব আমিরশাহীর পরিকাঠামোয় হামলার জেরে টালমাটাল ভূ-রাজনৈতিক পরিস্থিতি।...

বিজয় মিছিলে বুলডোজার নয়: কড়া বার্তা পুলিশ কমিশনারের

ছাব্বিশের ভোটের (2026 West Bengal Eletion Result) ফল প্রকাশ হতে না হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিজেপির (Win...

IPL: ফাইনালের ভেন্যু বদল, বোর্ডের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে রাজনীতি?

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই(Narendra Modi Stadium) হবে আইপিএল(IPL) ফাইনাল। আগামী ৩১ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi...