Tuesday, June 16, 2026

আচমকাই চোখে জল! শপথগ্রহণের আগে ঢাকায় ফিরে দেশবাসীর উদ্দেশে বার্তা নোবেলজয়ীর

Date:

Share post:

অশান্তি এখনও পিছু ছাড়েনি। এমন আবহে বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রীতিমতো চড়ছে উত্তেজনার পারদ। তার মধ্যেই এদিন দুপুরে ঢাকা (Dhaka) পৌঁছলেন নোবেলজয়ী মহম্মদ ইউনুস (Muhammad Yunus)। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের (Bangladesh )প্রধান হিসেবে শপথগ্রহণ করতে চলেছেন তিনি। এদিন দুপুর ২টো বেজে ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ইউনুস। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও।

তবে দেশে ফিরেই আইন-শৃঙ্খলা রক্ষার পক্ষেই সওয়াল করেন ইউনুস। তিনি জানান, আইন-শৃঙ্খলা রক্ষাই প্রথম কাজ তাঁর। কোথাও, কারও উপর যাতে হামলার ঘটনা যাতে না ঘটে, সেই আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি দেশবাসীকে তাঁর উপর বিশ্বাস রাখতে অনুরোধ জানান নোবেলজয়ী। তবে এদিন ফের ছাত্র আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে উল্লেখ করে তিনি জানান এই অধিকার রক্ষা করতে হবে। তবে বাংলাদেশকে যাঁরা রক্ষা করেছেন, সেই ছাত্রছাত্রীদের কাছে তিনি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন ইউনুস‌। তিনি বলেন ছাত্রছাত্রী বাংলাদেশকে নবজীবন দিয়েছে‌। তবে এদিন ছাত্র বিক্ষোভ চলাকালীন নিহত আবু সইদের কথা স্মরণ করে চোখের জল ফেলতে দেখা যায় তাঁকে।

এখনও পর্যন্ত খবর, আজ রাতেই শপথ নেবেন ইউনুস। তবে প্রধানমন্ত্রী হিসেবে নাকি অন্য কোনও পদে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। গত সোমবার বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েই দিল্লির আশ্রয়ে রয়েছেন তিনি। এরপরই সরকাবিহীন হয়ে পড়ে ওপার বাংলা। এখনও পর্যন্ত যা খবর, ইউনুসকে মাথায় রেখেই ১৫ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন হতে চলেছে দেশে।

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...